‘রংধনুর সাত রং আমাদের হৃদয়কে বিশেষভাবে রাঙিয়ে তোলে’
https://parstoday.ir/bn/news/iran-i94692-রংধনুর_সাত_রং_আমাদের_হৃদয়কে_বিশেষভাবে_রাঙিয়ে_তোলে’
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। এর প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত মূল্যবান ও জ্ঞানবর্ধক। যা আমাদের মানসিক বিকাশে সাহায্য করে। এমনি একটি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান হচ্ছে রংধনু আসর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৭, ২০২১ ০৮:২৭ Asia/Dhaka
  • ‘রংধনুর সাত রং আমাদের হৃদয়কে বিশেষভাবে রাঙিয়ে তোলে’

আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। এর প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত মূল্যবান ও জ্ঞানবর্ধক। যা আমাদের মানসিক বিকাশে সাহায্য করে। এমনি একটি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান হচ্ছে রংধনু আসর।

এই অনুষ্ঠান আমাদের রূপকথার বা ঠাকুর মার ঝুলির মতো মিথ্যা গালগল্প উপহার দেয় না; এই অনুষ্ঠান আমাদের দেয় সত্য ও ন্যায় কাজের পরামর্শ, অমায়িক ব্যবহার  ও উত্তম আচরণের শিক্ষা। সাহায্য করে শিক্ষা ও সংস্কৃতির অঙ্গনে আমাদের অবাধ বিচরণ করতে। ইসলামি আদর্শে অনুপ্রাণিত হয়ে দেহ ও জীবন গঠনের শিক্ষাও আমরা রংধনু আসর থেকে পাই।

গত ২৪/৬/২০২১ তারিখের রংধনু আসর থেকে নবী করিম (সা.) ও ইমাম হোসাইন (রা.)-এর জীবনে ঘটে যাওয়া দয়া, নম্র ব্যবহার ও উত্তম আচরণের ঘটনা যেমন শুনে মুগ্ধ হলাম তেমনি নিজেকেও উত্তম চরিত্রে পরিণত করতে অনুপ্রেরণা লাভ করলাম।

পাশাপাশি ১/৭/২০২১ তারিখের রংধনু আসর থেকে ১৩০০ শতাব্দীর মরমী কবি মৌলানা জালালুদ্দিন রুমির বিখ্যাত কাব্য গ্রন্থ মসনবী থেকে নেওয়া উপদেশমূলক গল্প দরবেশের গাধাও আমাকে আপ্লূত করেছে।

সবশেষে আশরাফুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এ রকম মূল্যবান অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য। আগামীতে আরও মূল্যবান অনুষ্ঠান আমরা উপহার হিসেবে পাব- এই প্রত্যাশায় এবং রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কলাকুশলী ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় আজকের মতো ইতি টানলাম।

 

শুভেচ্ছান্তে,

নিজামুদ্দিন সেখ

ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব

গ্রাম: নওপাড়া, পোস্ট:  নওপাড়া শিমুলিয়া

জেলা: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।