-
ইরানের সঙ্গে একা যুদ্ধ করার ক্ষমতা ইসরায়েলের নেই: আইআরজিসি জেনারেল
আগস্ট ১৭, ২০২৬ ১৯:৩৩পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এককভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা রাখে না এবং কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই সংঘাতে প্রবেশ করেছিল।
-
বেলায়াতি: মার্কিন নেতাদের জুয়ার মূল্য পরিশোধ করছে দেশটির পরিবারগুলো
আগস্ট ১৭, ২০২৬ ১৯:১৫পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেছেন, ১৯৫৩ সালের আগস্টের অভ্যুত্থানের বার্ষিকীর প্রাক্কালে আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং বর্তমানে মার্কিন পরিবারগুলোকে তাদের নেতাদের জুয়ার মূল্য সরাসরি পরিশোধ করতে হচ্ছে।
-
লোহিত সাগরে সৌদি যুদ্ধ-জাহাজগুলোতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
আগস্ট ১৭, ২০২৬ ১৮:৪১পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী আজ (সোমবার) লোহিত সাগরে সৌদি সামরিক জাহাজের বিরুদ্ধে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা শত্রুর “সব গতিবিধি” নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
-
চাপের মুখে ইরান তার নীতি নির্ধারণ করে না: বাকায়ি
আগস্ট ১৭, ২০২৬ ১৮:০৯পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, কোনো চাপ বা কোনো নির্ধারিত সময়সীমার ভিত্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার নীতি নির্ধারণ করে না।
-
মার্কিন-আগ্রাসন-বিরোধী ইরানি প্রতিরোধের প্রশংসায় আনোয়ার ইব্রাহিম
আগস্ট ১৭, ২০২৬ ১৮:০৭পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার বিরুদ্ধে তেহরানের প্রতিরোধ ও দৃঢ়সংকল্পের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ প্রশংসনীয়।
-
হরমুজ প্রণালি খুলতে ট্রাম্প ব্যর্থ হয়েছে: হিব্রু গণমাধ্যম
আগস্ট ১৭, ২০২৬ ১৪:২৭পার্সটুডে- ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ এক প্রতিবেদনে লিখেছে, ৬০ দিন পার হয়ে গেলেও হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এটি খুলে দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
-
আমরা চিন্তাও করিনি, ইরান আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে: মার্কিন জেনারেল
আগস্ট ১৭, ২০২৬ ১৩:৪৯পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘ সময় ধরে মার্কিন নৌবহর মোতায়েন রাখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে স্বীকার করেছেন যে, ইরান এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে-এমনটা যুক্তরাষ্ট্র কখনো চিন্তাও করেনি।
-
এরদোগান: বর্তমান আঞ্চলিক যুদ্ধের জন্য ইসরায়েল দায়ী
আগস্ট ১৭, ২০২৬ ১১:৫৬পার্সটুডে- তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মূল কারণ ও সূচনাকারী হিসেবে উল্লেখ করেছেন।
-
ইরানের সেনাবাহিনী: আমাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে যেকোনো হুমকিই নিষ্ফল হবে
আগস্ট ১৭, ২০২৬ ১০:৪৫পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ফার্সি ২৬ মোরদাদ- বীর যোদ্ধাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছে, আজ ইরানের সেনাবাহিনী সত্যের পথে শহীদদের উত্তরাধিকার এবং প্রবীণ সেনাসদস্য ও বীর যোদ্ধাদের মূল্যবান অভিজ্ঞতার ওপর নির্ভর করে এমন এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে, যেখানে যেকোনো হুমকিই তাদের প্রতিরক্ষা প্রাচীরের সামনে নিষ্ফল হয়ে যাবে।
-
বাণিজ্যিক লেনদেনের প্রতিবন্ধকতা দূর করতে ইরান-ইরাক আলোচনা
আগস্ট ১৭, ২০২৬ ১০:২৮পার্সটুডে- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইরাক সফরে গিয়ে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সহজতর করার উপায় এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়।