-
ইউক্রেনজুড়ে আবার রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা; গুরুত্বপূর্ণ বহু ভবন ধ্বংস
অক্টোবর ৩১, ২০২২ ১৩:২৪ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে ব্যাপকমাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা আজ (সোমবার) সকালে ইউক্রেনের আকাশে অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন।
-
কিয়েভ চায় ইসরাইলের উপর চাপ সৃষ্টি করুক আমেরিকা
অক্টোবর ৩১, ২০২২ ১২:৪০ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তা সরবরাহ করার জন্য তেল আবিবের ওপর আমেরিকার চাপ সৃষ্টি করা উচিত। তেল আবিবে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত এভেনজি কোরনিচুক একথা বলেছেন।
-
ইরানের মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তি গ্রেপ্তার
অক্টোবর ৩১, ২০২২ ১২:২৪ইরানের শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইসমাইল খাতিব আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
-
১৫২টি দেশ ইসরাইলি পরমাণু ধ্বংসের পক্ষে, বিপক্ষে মাত্র ৫ দেশ
অক্টোবর ৩১, ২০২২ ১১:১৫জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই তার পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোকেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তদারকির আওতায় আনতে হবে।
-
ব্রাজিল নির্বাচনে শেষ পর্যন্ত লুলা ডি সিলভা-ই জয়ী
অক্টোবর ৩১, ২০২২ ১০:২১ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত লুলা ডি সিলভা বিজয়ী হয়েছেন। রান অফ নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ৫০ দশমিক ৯ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী জাইর বলসোনারো পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ ভোট। ফলাফলই বলে দিচ্ছে নির্বাচনে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
-
গুজরাটে সেতু ভেঙে পড়ায় ১৪০ জনেরও বেশি নিহত, আহত অন্তত ৭০
অক্টোবর ৩১, ২০২২ ০৭:৩১ভারতের গুজরাটের মোরবিতে মাছু নদীতে সেতু ভেঙে পড়ায় এ পর্যন্ত ১৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে।
-
ইউক্রেন নিয়ে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় রাজি পুতিন: জানালেন ল্যাভরভ
অক্টোবর ৩১, ২০২২ ০৫:১৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন। তিনি বলেছেন, “আমরা উত্তেজনা প্রশমনের জন্য পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন এখনও ইউক্রন ইস্যুতে সংলাপে বসতে রাজি আছেন।”
-
ড্রোন থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে: রাশিয়া
অক্টোবর ৩১, ২০২২ ০৪:০১রাশিয়া বলেছে, দেশটির কৃষ্ণসাগর নৌবহরে হামলা চালানো ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া উপকূলে মোতায়েন ওই নৌবহরে শনিবার যে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তা সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।
-
উত্তরসূরি না রেখেই প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করলেন মিশেল আউন
অক্টোবর ৩১, ২০২২ ০৩:৫৫সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ ত্যাগ করেছেন লেবাননের বিদায়ী প্রেসিডেন্ট মিশেল আউন। দেশটির পার্লামেন্ট তার একজন উত্তরসূরি নির্বাচন করতে ব্যর্থ হওয়ার একদিন পর ছয় বছরের মেয়াদ পূর্ণ করে দায়িত্ব ত্যাগ করলেন লেবানন সেনাবাহিনীর সাবেক এই খ্রিস্টান কর্মকর্তা।
-
এ অঞ্চলে বিদেশি সেনা উপস্থিতির ঘোর বিরোধিতা পুনর্ব্যক্ত করল ইরান
অক্টোবর ৩১, ২০২২ ০৩:৫৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অঞ্চলে যেকোনো বিদেশি সেনা উপস্থিতির ব্যাপারে তার দেশের ঘোর বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর সম্মিলিত শান্তি ও নিরাপত্তা এসব দেশের মধ্যকার সহযোগিতার ওপর নির্ভর করছে।