-
‘ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে আরএসএস-বিজেপি’
এপ্রিল ১১, ২০২২ ০৭:৪৪ভারতে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে আরএসএস-বিজেপি। তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে।’ গতকাল (রোববার) কেরালা রাজ্যের কান্নুরের জওহর স্টেডিয়ামে সিপিআইএমের পার্টি কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
-
রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন করতে চায় আমেরিকা
এপ্রিল ১১, ২০২২ ০৭:৩৩মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান তার দেশের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে জানিয়েছেন, আমেরিকা রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন করতে চায়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ের জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সব রকমের সহায়তা দিতে মার্কিন সরকার প্রস্তুত আছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে সুলিভান একথা বলেন।
-
দেইর আল-ইয়াসিন গণহত্যার কথা ফিলিস্তিনিরা ভুলবে না: হামাস
এপ্রিল ১১, ২০২২ ০৫:৪৪ফিলিস্তিনের দেইর আল-ইয়াসিনে ইহুদিবাদীদের চালানো ভয়াবহ গণহত্যা এবং ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতি অন্যান্য দেশের সমর্থনের কথা ফিলিস্তিনিরা কোনোদিন ভুলে যাবে না বলে জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
ইমরান খানের সমর্থনে পাকিস্তান জুড়ে লাখ লাখ মানুষের মিছিল
এপ্রিল ১১, ২০২২ ০৩:০৩পাকিস্তানে সরকার পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি, পেশোয়ার ও লাহোরসহ অন্যান্য বড় শহরে রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
-
পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যা বলল তালেবান সরকার
এপ্রিল ১১, ২০২২ ০১:৫৭পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করার পাশাপাশি দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার। পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ আশা ব্যক্ত করেছেন।
-
আমেরিকার কাছ থেকে গ্যারান্টি আদায় করতে হবে: সংসদের আহ্বান
এপ্রিল ১১, ২০২২ ০১:৩৫ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত হলে আমেরিকা যাতে এটি থেকে আবার বেরিয়ে যেতে না পারে সেজন্য ওয়াশিংটনের কাছ থেকে গ্যারান্টি আদায় করার আহ্বান জানিয়েছেন ইরানের বেশিরভাগ সংসদ সদস্য। তারা রোববার প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন।
-
ইমরানের বিরুদ্ধে সংসদীয় অনাস্থায় মার্কিন ভূমিকা ও পাকিস্তানের ভবিষ্যত
এপ্রিল ১০, ২০২২ ১৫:৫৮অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে গিয়ে ক্ষমতা হারালেন।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ২ গেরিলা নিহত
এপ্রিল ১০, ২০২২ ১৫:০৮জম্মু-কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ২ গেরিলা নিহত হয়েছে। আজ (রোববার) সকালে শ্রীনগরের বেশাম্বর নগরে নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই গেরিলা নিহত হয়েছে। নিহতরা পাকিস্তানি বলে বলা হচ্ছে।
-
অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পাকিস্তানের সরকারি কর্মকর্তারা
এপ্রিল ১০, ২০২২ ১৫:০৭পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অনাপত্তিপত্র ছাড়া বিদেশ যেতে পারবেন না। পাকিস্তানে সরকার পরিবর্তনের কারণে অনেক কর্মকর্তা দেশ থেকে পালাতে পারেন বলে আশঙ্কা করছে দ্য সিকিউরিটি অ্যান্ড ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ।
-
'ক্ষমতাসীনদের শোষণ আর লুণ্ঠনে দেশে দুঃসহ এক অবস্থার সৃষ্টি হয়েছে'
এপ্রিল ১০, ২০২২ ১৪:২৮বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীনদের শোষণ আর লুণ্ঠনে দেশে দুঃসহ এক অবস্থার সৃষ্টি হয়েছে, যা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আজকে বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই। প্রতি ক্ষেত্রে শোষণ আর লুণ্ঠন। আগেরকার বর্গীদের মত এখনও লুটপাট চলছে। এইরকম শোষন, লুন্ঠন, যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়।