-
টিপু হত্যাকাণ্ড: মামলা হয়েছে, বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে র্যাব
মার্চ ২৫, ২০২২ ১২:২০বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজাহানপুরে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় আজ মামলা করা হয়েছে। জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে এই মামলা করেন।
-
কিয়েভের বড় জ্বালানী ট্যাঙ্ক ধ্বংস করেছে রাশিয়ার ক্রুজ মিসাইল
মার্চ ২৫, ২০২২ ১২:০২রাশিয়া দাবি করেছে তারা আজ ক্রুজ মিসাইল দিয়ে কিয়েভের কাছে অবস্থিত সবচেয়ে বড় জ্বালানী ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে।
-
ইউক্রেন যুদ্ধের জন্য কে সবচেয়ে বেশি দায়ী সবাই তা জানে: চীন
মার্চ ২৫, ২০২২ ১১:০৬চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে মিথ্যাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেছে, ইউক্রেন সংকটের মূল উদ্যোক্তা কে সবাই তা জানে। মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন।
-
রামপুরহাটে সহিংসতা: সিবিআই তদন্তের নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট
মার্চ ২৫, ২০২২ ০৮:৩৭ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটে সহিংস ঘটনার ‘সিবিআই’ তদন্তের নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট। আজ (শুক্রবার) সকালে হাইকোর্ট ওই নির্দেশ দিয়েছে। এরফলে রাজ্য সরকার ওই ঘটনায় যে বিশেষ তদন্ত টিম বা ‘সিট’ গঠন করেছিল তারা আর তদন্ত করতে পারবে না। আগামী ৭ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা ‘সিবিআই’কে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
-
‘সত্যিকারের মানুষের কাতারে নিজেকে খুঁজে পেতে শুনি রংধনু আসর’
মার্চ ২৫, ২০২২ ০৮:০৬সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। মানুষের পরিচয় তার আচরণে। তার বিবেকের জাগরণের উন্নত ও অনুপম চরিত্র মাধুর্যে। কোমলীয়তায়, মেধায় মানুষ সুন্দর ও বিচক্ষণ হয়। আর আমি বিশ্বাস করি মানুষের উত্তম আচরণগুলো জগতে মহীয়ান হয়ে থাকে মানুষের অন্তরের সুনিপুণ গাঁথুনিতে।
-
ব্রিটেনকে সম্পর্ক চরম সীমায় নেয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া
মার্চ ২৫, ২০২২ ০৭:৩৯ব্রিটেনের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়া বলেছে, তাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্ককে এমন চরম সীমানায় নিয়ে যাবে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বরতার সমস্ত রেড লাইন ক্রস’ করেছেন বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মন্তব্য করার পর এই হুঁশিয়ারি দিল মস্কো।
-
তেহরান চুক্তি করতে প্রস্তুত তবে রেড লাইনে ছাড় দিয়ে নয়
মার্চ ২৫, ২০২২ ০৬:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের চূড়ান্ত পর্যায়ে এসে তেহরান একটি ভালো, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী চুক্তি সইয়ের জন্য প্রস্তুত তবে, রেড লাইন ক্রস করে নয়।
-
রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন
মার্চ ২৫, ২০২২ ০৪:১০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েক ডজন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন।
-
সুইফট সিস্টেম এড়িয়ে ‘মির’ সিস্টেমে লেনদেন করবে ইরান ও রাশিয়া
মার্চ ২৫, ২০২২ ০৩:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া মার্কিন নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা সুইফট বাদ দিয়ে রুশ সিস্টেম 'মির' ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে দু'পক্ষ আলোচনা শুরু করেছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
-
আফগানিস্তানে অঘোষিত সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৪, ২০২২ ১৬:২৪চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আকস্মিকভাবে আজ বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের সফর করেছেন। এ সফরের আগে দুই পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয় নি।