-
ভিয়েনা বৈঠক চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে: আইএইএ প্রধান গ্রোসি
মার্চ ১৬, ২০২২ ০৮:২৬জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো একটি চুক্তির কাছাকাছি উপনীত হয়েছে। তিনি ফ্রান্স২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।
-
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ইউরোপের অর্থনীতির ‘মারাত্মক ক্ষতি’ হবে: ইইউ
মার্চ ১৬, ২০২২ ০৬:৩৩ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র বাণিজ্য বিভাগের প্রধান ভ্যালডিস ডোমব্রোস্কিস সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হবে। তিনি বলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কারণে উচ্চ মূল্যস্ফীতি হবে, জ্বালানি ও খাদ্যের দামের উপর চাপ বাড়বে, বাজারে অস্থিরতা দেখা দেবে এবং সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটবে।
-
দেশে তৈরি স্মার্ট সাবমেরিন পেল আইআরজিসি’র নৌবাহিনী
মার্চ ১৬, ২০২২ ০৫:২২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখা নতুন করে দেশে তৈরি বেশ কিছু অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়েছে। এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে স্মার্ট সাব মেরিন এবং ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তিসম্পন্ন স্পিডবোট।
-
আমেরিকাকে ‘অত্যধিক চাহিদা’ তুলে ধরা থেকে বিরত থাকতে হবে: ইরান
মার্চ ১৬, ২০২২ ০৪:২৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘অত্যধিক চাহিদা’ তুলে ধরা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে হলে অতিরিক্ত দাবি-দাওয়া থেকে তাদের বিরত থাকতে হবে।
-
‘প্রতিশ্রুতি ভঙ্গকারী, দুর্বল ও অক্ষম আমেরিকার জন্য ইউক্রেনের এই দশা’
মার্চ ১৬, ২০২২ ০৪:০১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য বিশ্বাসের অযোগ্য, দুর্বল ও অক্ষম আমেরিকাই দায়ী।তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে আইআরজিসি’র কমান্ডার ও জওয়ানদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন।
-
বাইডেনসহ আমেরিকার ১৩ কর্মকর্তার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
মার্চ ১৫, ২০২২ ২১:১৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতি: সংসদে সোচ্চার অধীর চৌধুরী, পাল্টা মন্তব্য কুণাল ঘোষের
মার্চ ১৫, ২০২২ ১৭:৪৫ভারতের পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সংসদে সোচ্চার হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি।
-
রাশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমঝোতায় বাধা তৈরি করবে না: ইরান
মার্চ ১৫, ২০২২ ১৭:০৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা অর্জনের পথে রাশিয়া কোনো বাধা তৈরি করবে না। তিনি আরও বলেন, ভিয়েনা সংলাপে প্রথম থেকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করে এসেছে মস্কো।
-
২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৬ আকাশযান ধ্বংস করা হয়েছে: রাশিয়া
মার্চ ১৫, ২০২২ ১৫:৫৮গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের দু'টি যুদ্ধবিমান, একটি সামরিক হেলিকপ্টার ও ১৩টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
-
হোসেনি দালানে বোমা হামলা: আদালতের রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মার্চ ১৫, ২০২২ ১৫:৫৮২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে সন্ত্রাসী হামলার মামলার রায়ে দু’জনকে কারাদণ্ড আর বাকি ৬ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে।