-
ফোর্দো পরমাণু স্থাপনায় ইসরাইলি সাবোটেজ নস্যাৎ, ষড়যন্ত্রকারীরা আটক
মার্চ ১৫, ২০২২ ১০:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনায় জড়িত ষড়যন্ত্রকারীদের আটক করা হয়েছে।
-
ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত হানবে রাশিয়া: প্রতিরক্ষা মন্ত্রণালয়
মার্চ ১৫, ২০২২ ০৪:৩৬ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলোর কারাখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সোমবার দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
-
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে কী বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৫, ২০২২ ০৪:১৩রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের জন্য ইরান সবরকম প্রচেষ্টা চালাবে বলে কিয়েভকে আশ্বাস দিয়েছে তেহরান। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে এক টেলিফোনালাপে এই আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
-
‘আমেরিকা ও ইউরোপের কারণে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে’
মার্চ ১৫, ২০২২ ০৩:৫৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের চলমান অভিযানে মস্কো বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। এছাড়া, রাজধানী কিয়েভসহ দেশটির বড় শহরগুলোতে অভিযান চালানোরও কোনো পরিকল্পনা রাশিয়ার ছিল না।
-
‘ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ বন্ধ হয়ে যায়নি’
মার্চ ১৫, ২০২২ ০৩:৪৫ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ওই সংলাপের অবশিষ্ট অমীমাংসিত বিষয়গুলোর সমাধান আমেরিকার সদিচ্ছার ওপর নির্ভর করছে।
-
চীনের কাছে রাশিয়ার সামরিক সহায়তা চাওয়ার দাবি মিথ্যা: বেইজিং ও মস্কো
মার্চ ১৪, ২০২২ ২২:৪০রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছিল বলে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা যে দাবি তুলেছেন, তা অস্বীকার করেছে বেইজিং ও মস্কো।
-
মাজার ভাঙচুর করে গেরুয়া রঙ দিল অজ্ঞাত দুর্বৃত্তরা, এফআইআর দায়ের
মার্চ ১৪, ২০২২ ১৭:১৩ভারতে বিজেপিশাসিত মধ্য প্রদেশের হোশাঙ্গাবাদ জেলার মাখননগর থানা এলাকায় অবস্থিত পাঁচ দশকের পুরানো একটি মাজারে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর করাসহ তাতে গেরুয়া রঙ লাগিয়ে দেওয়া হয়েছে।
-
আনিস খান হত্যাকাণ্ডের তদন্তে এক মাস সময় দিল হাইকোর্ট
মার্চ ১৪, ২০২২ ১৭:০৭ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডের তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত। আজ (সোমবার) কোলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছে। ওই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ এপ্রিল।
-
অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠান: বিভিন্ন শ্রেণী-পেশার মানু্ষের সঙ্গে সিইসির সংলাপ শুরু
মার্চ ১৪, ২০২২ ১৬:৫১আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে সুষ্ঠ, অংশগ্রহণমুলক এবং সবার জন্য গ্রহণযোগ্য করা যাবে তা নিয়ে মতামত সংগ্রহের জন্য নতুন নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন শ্রেণী-পেশার মানু্ষদের সাথে সংলাপ শুরু করেছে।
-
মোসাদের ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সমর্থন জানালেন ইহুদি এমপি
মার্চ ১৪, ২০২২ ১৫:৫১ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের ইহুদি সম্প্রদায় থেকে নির্বাচিত সদস্য হুমায়ূন সামেহ ইয়াহ।