-
গণ-মৃত্যুদণ্ডের পর সৌদি আরবের কাতিফে ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন
মার্চ ১৪, ২০২২ ১৩:২৯সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের অন্তত ৪১ জন নাগরিককে গণভাবে মৃত্যুদণ্ড দেয়ার পর সেখানে ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে রিয়াদ সরকার। এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যাতে সেখানে গণ বিস্ফোরণ দেখা না দেয় সেজন্য এই ব্যবস্থা নিয়েছে দেশটি।
-
ভারতের ক্ষেপণাস্ত্র আঘাতের পর পাকিস্তানের প্রতিক্রিয়া
মার্চ ১৪, ২০২২ ১২:২৫পাকিস্তান সরকার সেদেশে ভারতের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাতের বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। গত বুধবার ভারতের একটি ক্ষেপণাস্ত্র রাজধানী ইসলামাবাদের ৫০০ কিলোমিটার ভেতরে আঘাত হানে। তবে তাতে ওয়ারহেড বসানো ছিল না অর্থাৎ কোনো বিস্ফোরক তাতে ছিল না। ফলে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।
-
গাজীপুর ন্যাশনার পার্কে ‘ফ্যামিলি ডে-২০২২’ শীর্ষক শ্রোতা মিলনমেলা অনুষ্ঠিত
মার্চ ১৪, ২০২২ ১০:০২জনাব,আসসালামু আলাইকুম। রেডিও লিসেনার্স ক্লাবের উদ্যোগে গত ১১ মার্চ (শুক্রবার) গাজীপুরের ন্যাশনাল পার্কে ‘ফ্যামিলি ডে-২০২২’ শীর্ষক এক শ্রোতা মিলনমেলা অনুষ্ঠিত হয়। আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের বেশ কয়েকজন সদস্য এতে অংশ নেন, বিতরণ করেন রেডিও তেহরানের ব্রুশিয়ার।
-
নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
মার্চ ১৪, ২০২২ ০৯:২৮মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ১০ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার খেলতে যাওয়া টাইগ্রেসদের এটি প্রথম জয়।
-
ইউক্রেনকে বাঁচাতে হলে ছয় দফা প্রস্তাব মানতে হবে: ডেপুটি স্পিকার
মার্চ ১৪, ২০২২ ০৬:১৭ইউক্রেনে রুশ সামরিক অভিযান বন্ধ করার জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ছয় দফা প্রস্তাব দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট- দুমা। দুমার ডেপুটি স্পিকার মিখাইল শিরিমিত গতকাল (রোববার) ক্রিমিয়া উপত্যকা সফরে গিয়ে বলেন, জেলেনস্কি যদি সত্যিই এখনও ইউক্রেনের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে তাকে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে নিতে হবে।
-
ইউক্রেন ইস্যুতে বাইডেনের অযোগ্যতার ফলে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে
মার্চ ১৪, ২০২২ ০৬:১২আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অযোগ্যতার কারণে ইউক্রেনে ইস্যুতে শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট বাইডেনকে দুর্বল, ভীরু এবং অযোগ্য বলে উল্লেখ করেন।
-
চীনের সহযোগিতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: সুলিভান
মার্চ ১৪, ২০২২ ০৬:০১রাশিয়ার ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার ব্যাপারে চীনকে হুঁশিয়ার করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়াকে যে ক্ষতির সম্মুখীন হতে হবে তা অন্য কেউ পুষিয়ে দিতে চাইলে আমেরিকা বসে থাকবে না।
-
এক হামলায় ১৮০ ভাড়াটে সেনাকে হত্যার দাবি করল রাশিয়া
মার্চ ১৪, ২০২২ ০৫:৫৫রাশিয়া বলেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় একটি সেনা প্রশিক্ষণ শিবিরে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৮০ জন বিদেশি ভাড়াটিয়া সেনা নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় পোল্যান্ডের সীমান্তবর্তী ইয়াভোরিভ শহরের ওই প্রশিক্ষণ শিবিরে থাকা বিপুল পরিমাণু অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে।
-
কাতিফ প্রদেশে দাফন অনুষ্ঠানে প্রতিবাদি মানুষের ঢল
মার্চ ১৪, ২০২২ ০৫:৩৬সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করা কয়েক ব্যক্তির দাফন অনুষ্ঠানে হাজার হাজার প্রতিবাদী মানুষ অংশ নিয়েছেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে ওই দাফন অনুষ্ঠান কার্যত প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
-
৮১ জনের মৃত্যুদণ্ড মানবাধিকারের ন্যুনতম নীতিমালার পরিপন্থি: ইরান
মার্চ ১৪, ২০২২ ০৪:২৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, গণহারে মৃত্যুদণ্ড দিয়ে এবং লাগামহীন সহিংস আচরণ করে সৌদি আরব নিজের তৈরি সংকটের সমাধান করতে পারবে না। তিনি আরো বলেছেন, সৌদি জনগণের বিরুদ্ধে চালানো দমন অভিযান ও রাজনৈতিক অসহিষ্ণু আচরণকে ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করার মতো প্রচলিত বিচারিক পরিভাষা ব্যবহার করে চালিয়ে দেয়া যাবে না।