-
কাতিফ প্রদেশে দাফন অনুষ্ঠানে প্রতিবাদি মানুষের ঢল
মার্চ ১৪, ২০২২ ০৫:৩৬সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করা কয়েক ব্যক্তির দাফন অনুষ্ঠানে হাজার হাজার প্রতিবাদী মানুষ অংশ নিয়েছেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে ওই দাফন অনুষ্ঠান কার্যত প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
-
৮১ জনের মৃত্যুদণ্ড মানবাধিকারের ন্যুনতম নীতিমালার পরিপন্থি: ইরান
মার্চ ১৪, ২০২২ ০৪:২৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, গণহারে মৃত্যুদণ্ড দিয়ে এবং লাগামহীন সহিংস আচরণ করে সৌদি আরব নিজের তৈরি সংকটের সমাধান করতে পারবে না। তিনি আরো বলেছেন, সৌদি জনগণের বিরুদ্ধে চালানো দমন অভিযান ও রাজনৈতিক অসহিষ্ণু আচরণকে ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করার মতো প্রচলিত বিচারিক পরিভাষা ব্যবহার করে চালিয়ে দেয়া যাবে না।
-
মুসলিমরা ভোট দেয়নি, এবার দ্রুত গতিতে চলবে বুলডোজার : বলদেব সিং
মার্চ ১৩, ২০২২ ১৬:৪২ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত বিজেপি বিধায়ক বলদেব সিং আউলাখ বলেছেন, মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি, সেজন্য বুলডোজার এবার দ্রুত গতিতে চলবে।
-
অর্থ ছাড় না দিলে পরিণতি ভোগের ব্যাপারে আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি
মার্চ ১৩, ২০২২ ১৬:২৪আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সম্পদ আটকে রাখার পরিণতির ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি টম ওয়েস্টের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন, আফগানিস্তানের সম্পদ আটকে রাখা বা জব্দ করা হলে তা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে।
-
ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা চীনা রাষ্ট্রদূতের
মার্চ ১৩, ২০২২ ১৬:০১ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, রাশিয়া ও ইউক্রেন উভয়েই চীনের বন্ধু। আমরা উভয় দেশকেই পরামর্শ দেই, আলোচনায় বসে এই সংকটের সমাধান করা প্রয়োজন। এই ইস্যুতে বাংলাদেশ ও চীনের অবস্থা প্রায় একই ধরনের। আমরা শান্তিপূর্ণভাবে সংকটের সমাধান চাই।
-
পশ্চিমবঙ্গে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার
মার্চ ১৩, ২০২২ ১৫:৪৬ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকায় আফগান দূতাবাস
মার্চ ১৩, ২০২২ ১৫:৪০প্রচণ্ড অর্থ সংকট এবং অন্তর্বর্তী তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আগামী সপ্তাহে আমেরিকায় আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আফগান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা যদি দেশে ফিরে যান তাহলে তারা তালেবানের হুমকির মুখে পড়বেন।
-
ইরান সাময়িকভাবে সৌদি আরবের সঙ্গে আলোচনা স্থগিত করেছে
মার্চ ১৩, ২০২২ ১৫:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরান সৌদি আরবের সঙ্গে পঞ্চম দফার আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী সপ্তাহে এ আলোচনা অনুষ্ঠানের কথা ছিল।
-
এরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি
মার্চ ১৩, ২০২২ ১৫:২৯ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
-
সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি: সিন্ডিকেট ভেঙে দিতে বললো হাইকোর্ট
মার্চ ১৩, ২০২২ ১৫:১৯সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য যারা কুক্ষিগত করে রেখে জনগণকে ভোগান্তিতে ফেলে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট।