রংধনু আসরসহ রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে মূল্যায়ন
https://parstoday.ir/bn/news/letter-i100860-রংধনু_আসরসহ_রেডিও_তেহরানের_কয়েকটি_অনুষ্ঠান_সম্পর্কে_মূল্যায়ন
প্রথমেই রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানাই। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আমি মনে করি রেডিও তেহরান নিরপেক্ষ ও সমান দৃষ্টিতে শ্রোতাদের মূল্যায়ন করে। এটা আমার কাছে সবচেয়ে বড় বিষয়।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২১ ১২:৪৪ Asia/Dhaka
  • রংধনু আসরসহ রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে মূল্যায়ন

প্রথমেই রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানাই। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আমি মনে করি রেডিও তেহরান নিরপেক্ষ ও সমান দৃষ্টিতে শ্রোতাদের মূল্যায়ন করে। এটা আমার কাছে সবচেয়ে বড় বিষয়।  

২৬ নভেম্বর বিশ্বসংবাদে বিশ্বের বিভিন্ন ঘটনাবলী জেনে ভালো লাগল। পরবর্তীতে রংধনু অনুষ্ঠানটি ছিল খুবই শিক্ষামূলক। অনুষ্ঠানটিতে বিচক্ষণতা সম্পর্কে চমকপ্রদ আলোচনা ও তথ্য জানতে পারলাম। সেই সাথে সুন্দর একটা গল্প বলা হয়েছে যেটা ছিল খুবই আকর্ষণীয়। সবশেষে শিশু-শিল্পীদের গান পরিবেশন করা হয়।

আমি মনে করি রংধনু অনুষ্ঠানটি খুবই শিক্ষামূলক ঘটনা নিয়ে পরিবেশিত হয় যা চলমান সমাজে খুবই প্রয়োজন।

এরপর ২৭ নভেম্বর রেডিও তেহরান থেকে পরিবেশিত বিশ্বসংবাদ ও দৃষ্টিপাত শুনেছি। ভালো লেগেছে ওইদিনের ইরান ভ্রমণ অনুষ্ঠানটি। বিখ্যাত দমগন শহরে বিভিন্ন ধরনের শিল্পকর্ম কথা খুবই আকর্ষণীয় ছিল। ইরান ভাস্কর্যে ভরা একটি দেশ তা অনুধাবন করলাম।

কথাবার্তা অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যা খুবই দরকারি।

এতো সুন্দর অনুষ্ঠান প্রচার করা জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

 

পুষ্প মৈত্র

ইসলামপুর

জেলা: মুর্শিদাবাদ

পশ্চিমবঙ্গ, ভারত

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।