রেডিও তেহরান সম্পর্কে অভিমত ও কয়েকটি প্রস্তাব
https://parstoday.ir/bn/news/letter-i103834-রেডিও_তেহরান_সম্পর্কে_অভিমত_ও_কয়েকটি_প্রস্তাব
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১২:৪৬ Asia/Dhaka
  • রেডিও তেহরান সম্পর্কে অভিমত ও কয়েকটি প্রস্তাব

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন।

আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত অনুষ্ঠান শুনে থাকিও মাঝেমধ্যে পত্র লিখে মতামত দিয়ে থাকি। রেডিও তেরানের বাংলা অনুষ্ঠান শুনে আমি মানসিক তৃপ্তি অনুভব করি। বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিয়মিত শোনার মাধ্যমে চলতি ঘটনাবলী সম্পর্কে আপডেট হই এবং ইরান ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের খবরাখবর জানতে পারি। সংবাদ বিশ্লেষণের মাধ্যমে সংবাদের আদ্যপ্রান্ত জানা সম্ভব হয় যা আমাকে সংবাদের প্রতি মনোযোগী, আকৃষ্ট ও অনুপ্রাণিত করে।

রেডিও তেহরান সান্ধ্য অধিবেশন ছাড়াও বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে আরও একটি অধিবেশন প্রচারিত হয় যা আমার নিকট রেডিও না থাকায় কখনো শোনা হয়নি। সে অনুষ্ঠানটি ফেসবুক লাইভে প্রচার করার অনুরোধ রাখছি যাতে করে রেডিও'র পাশাপাশি ফেসবুক লাইভেও শ্রোতারা শুনতে পায়। রাতের অধিবেশনে আরও একটি প্রিয়জন অনুষ্ঠান প্রচার করা যায় কিনা তা কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়ার অনুরোধ রাখছি।

পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড় খুব সময়োপযোগী একটা ভালো অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুনে শ্রোতা বন্ধুরা সেখান থেকে সুখী পরিবার গঠনের ক্ষেত্রে সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। এ অনুষ্ঠান থেকে একজন নারী সদস্যের সাক্ষাৎকার প্রচার করলে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হবে বলে আমি মনে করি।

মাসিক কুইজ প্রতিযোগিতা চালু রাখার মাধ্যমে শ্রোতাদেরকে উৎসহিত ও অনুপ্রাণিত করা হয়। ফলে শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা একটা বিশেষ ভূমিকা রাখে। তাই মাসিক কুইজ প্রতিযোগিতা নিয়মিত চালু রাখার জন্য অনুরোধ রাখছি।

রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনে ইসলাম ও ইসলামী বিষয়ে জানার পরিধি বৃদ্ধি পায়। বাংলাদেশ ও ভারতের অনেক হিন্দু শ্রোতা-বোন ও বন্ধু আছেন যারা রেডিও তেহরানের অনূষ্ঠান নিয়মিত শোনার পাশাপাশি রেডিও তেহরানের মাধ্যমে ইসলামী জ্ঞান চর্চা করেন বলে মতামত ব্যক্ত করেন যা শুনে সত্যিই খুব ভালো লাগে।

পরিশেষে সবার সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি, খোদা হাফেজ।

 

ধন্যবাদান্তে,

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা

গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছীহাট,

উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪