শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের জনপ্রিয়তা এখন আকাশসম'
সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই কুশলে আছেন। রেডিও তেহরান একটি নির্ভরতার নাম, একটি ভরসার জায়গা, একটি আলোকিত প্রতিষ্ঠান। তাইতো, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মজলুম ও নিরীহ মানুষের পক্ষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত পেয়েছে এ বেতারটি।
সততা, মেধা, প্রজ্ঞা আর নিরলস পরিশ্রমের ফলে তিল তিল করে গড়া বিশ্ব সেরা গণমাধ্যম রেডিও তেহরান এখন আকাশসম শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। এর মূল কারণ হলো- রেডিও তেহরান তার নীতিতে অটল। বিশ্বের পরাশক্তি বিশেষ করে পশ্চিমদের রক্ত চক্ষু ও কুটকৌশল উপেক্ষা করে মহীরুহ হয়ে টিকে আছে রেডিও তেহরান। তাছাড়া, ইসলামের দ্যূতিতে ঝলমল করে এখন শ্রোতাদের আরো বেশি কাছে এসেছে আইআরআইবি।
প্রযুক্তির সাথে রেডিও তেহরান ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছে ফেসবুক লাইভ প্রোগ্রামের কারণে। যা কিছু মিথ্যা, মরীচিকা তা ঝরে গেছে বাসী ফুলের মতো। টিকে আছে সত্য, সুন্দর, ঈমানী ত্যাজে বলীয়ান হয়ে আইআরআইবি। সজীব গোলাপের মতো, রাতের রজনীগন্ধার মতো, সাগরের ঢেউয়ের মতো, আকাশের নীলের মতো 'আইআরআইবি' এখন বস্তুনিষ্ঠ সংবাদের সেরা গণমাধ্যম। তাইতো ভালোবাসি 'আইআরআইবি'কে। তাছাড়া, শ্রোতাদেরকে আপন করে নেয়া 'আইআরআইবি' এখন শুধু মাত্র একটি গণমাধ্যম নয়, এটি এখন শ্রোতাদের আত্মার আত্নীয়। এটি এখন মজলুমের ভালোবাসার গণমাধ্যম।
সোমবার প্রচারিত চিঠিপত্রের জবাবের আসর প্রিয়জন অনুষ্ঠানের প্রযোজক জনাব আশরাফুর রহমান-এর তত্ত্বাবধানে ঢাকার ভিআইপি লাউঞ্জে 'আইআরআইবি'-এর গৌরবময় চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে হাজারো শ্রোতার সরব ও আনন্দময় উপস্থিতি প্রমাণ করে দেয় যে, রেডিও তেহরান কতোটা শ্রোতাবান্ধব, কতোটা সক্রিয়!
পরিশেষে, 'আইআরআইবি' এভাবে আরো বহুদূর এগিয়ে যাক মানবিকতায়, সহযোগিতায়, সহমর্মিতায় এই প্রত্যাশায় আজ ইতি টানছি।
বিনীত,
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।
গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী
থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩