‘রংধনু আসর’ ও ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i96008-রংধনু_আসর’_ও_আদর্শ_মানুষ_গড়ার_কৌশল’_অনুষ্ঠান_সম্পর্কে_মতামত
প্রিয় মহোদয়, লিপির শুভ সূচনায় রেডিও তেহরানের সকল কলাকুশলীকে জানাই স্বশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। নিশ্চয় কুশলে আছেন সবাই। বর্ষা স্নাত প্রকৃতি ও করোনার ভয়াবহ প্রভাব আমাদেরকে দারুণভাবে আতঙ্কগ্রস্ত করে রেখেছে। সব প্রতিকুলতাকে উপেক্ষা করে লিখতে বসলাম। উদ্দেশ্য হলো মনের মধ্যে উকি ঝুঁকি মারা কথাগুলো রেডিও তেহরানের কাছে প্রকাশ করা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৬, ২০২১ ০৭:৪৮ Asia/Dhaka
  • ‘রংধনু আসর’ ও ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান সম্পর্কে মতামত

প্রিয় মহোদয়, লিপির শুভ সূচনায় রেডিও তেহরানের সকল কলাকুশলীকে জানাই স্বশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। নিশ্চয় কুশলে আছেন সবাই। বর্ষা স্নাত প্রকৃতি ও করোনার ভয়াবহ প্রভাব আমাদেরকে দারুণভাবে আতঙ্কগ্রস্ত করে রেখেছে। সব প্রতিকুলতাকে উপেক্ষা করে লিখতে বসলাম। উদ্দেশ্য হলো মনের মধ্যে উকি ঝুঁকি মারা কথাগুলো রেডিও তেহরানের কাছে প্রকাশ করা।

ঈদুল আজহা উপলক্ষে গত ২২-০৭-২১ ইং তারিখের ব্যতিক্রমধর্মী রংধনু অনুষ্ঠানটি চমৎকারকারিত্বে ভরপুর ছিল। অনেক শ্রোতাই দারুণ মতামত দিয়েছে ফেইসবুক ও ইমেইলে। সব মতামতগুলো আমার মতামতের সাথে মিলে গেছে। ফলে আমি ও সম্পর্কে আর লিখছি না। তবে আমার পরামর্শ হলো- বিশেষ বিশেষ দিনে ঐ ধরনের নতুনত্ব সম্বলিত অনুষ্ঠান প্রচার করুন। কর্তৃপক্ষের কষ্ট ও পরিশ্রমের সফলতা অবশ্যই লিখে পাঠাব ইমেইল ও ফেসবুকে। এ নিশ্চয়তা আগেভাগেই দিয়ে রাখলাম। শিশুরা অনেকটা কাদামাটির মতো। তাদেরকে যেভাবে গড়া যায় তার পরবর্তী জীবনে তার প্রভাব পড়ে সুদূরপ্রসারী।

এবার জানাব গত ২৫-০৭-২১ এর ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’-এর ২০তম পর্বের কথা। জনাব সোহেল আহমেদ ও রেজোয়ান হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ও প্রাণবন্ত হয়েছিল। জানালাম শৈশব ও কৈশোরে বাচ্চাদের যা শেখানো হয় তার প্রভাব পড়ে পরবর্তী জীবনে। শিশুদের ভিতর ধর্মীয় চিন্তাধারার বিকাশ ঘটানো যতটা সহজ বড়দের ভিতর ঠিক ততটা কঠিন। তাদেরকে দয়া মায়া স্নেহ ভালোবাসার নদীতে অবগাহন করাতে হবে। এব্যাপারে বাবা, মা, শিক্ষক ও পরিবারের অন্যান্য সদস্যের ভূমিকা অনস্বীকার্য। শিশুদের ধৈর্যশীল হওয়া শেখাতে হবে। তাহলেই মুমিন হওয়া যাবে। বলাবাহুল্য ধৈর্য কথাটি কুরআন শরীফে ৭২ বার এসেছে। শিশুরা সাধারণত চঞ্চল থাকে তাদের সাথে রাগ বা অসৌজন্যমূলক আচরণ পরবর্তী জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। নিজেদের নম্র ভদ্র আচরণ ও সুন্দর ব্যবহার দিয়ে শিশুদের আকর্ষিত করলে পরবর্তী প্রজন্মের মধ্যে ও তার প্রতিফলন পড়বে সন্দেহ নেই।

পরিশেষে ইরানের শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে জানানোর অনুরোধ করছি। আজ আর নয়। ভবিষ্যতে আবারও লেখার প্রত্যাশায়।

 

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন & লাকী শ্রোতা সংঘ

মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।