শ্রোতাদের মতামত
‘রংধনু অনুষ্ঠানটি বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাঝে বিশেষ সাড়া ফেলেছে’
মহাশয়, বর্তমান বিশ্বে শিশুরা কঠোর বাস্তববাদী। স্বপ্নলোকে বিচরণ তাদের পছন্দ নয়। পছন্দ ঠিক বলব না যেকোনো কারণেই হোক তাদের তা বিচরণ করবার সময় নেই। রূপকথার তো প্রায় হারিয়ে গেছে।
এরকম একটা সময় শিশু-কিশোরদের জন্য আশরাফুর রহমানের গ্রন্থনায় রেডিও তেহরানের রংধনু অনুষ্ঠানটি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাঝে এক বিশেষ সাড়া ফেলেছে। রংধনুকে আশ্রয় করে শৈশব আবার মেলে ধরেছে তাদের ডানা। রংধনু শিশুদের তো বটেই এমনকি বড়দের কাছেও হয়ে উঠেছে আকর্ষণীয়। রেডিও তেহরানের শ্রোতাদের কাছে এই অনুষ্ঠানটি রেডিও তেহরানের সকল অনুষ্ঠানের মাঝে সেরার সম্মান পেয়েছে বলে মনে হয়।
আশরাফুর রহমান দীর্ঘ সময় ব্যয় করে সুন্দরভাবে গুছিয়ে অনুষ্ঠান তৈরি করেন তাতে বোধকরি আগামী দিনের জন্য হয়তোবা রংধনুর উপর ভর দিয়ে আমরা যেতে পারব কল্পলোকে, যেখানে থাকবে যেমন আনন্দের উপাদান, তার ভেতরে আমরা খুঁজে নিতে পারব বাস্তবকে, পেতে থাকব শিক্ষণীয় উপদেশ, অচেনা চেহারায় বাস্তব ধরা দেবে আমাদের সামনে।
শুধু আশরাফুর রহমান ভাই নয়, যারা এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাদের সুন্দর বাচনভঙ্গি অনুষ্ঠানের গুণগত মান বাড়িয়ে তুলেন নিঃসন্দেহে।
ধন্যবাদান্তে
বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।