-
অসমে ১৪ আসনে জয়ী হবে বিজেপি- অমিত শাহ'র দাবি: নাকচ করল ‘আমসু’
মার্চ ২৮, ২০১৯ ১৫:২২ভারতের ক্ষমতাসীন বিজেপি সভাপতি অমিত শাহ অসমে লোকসভা নির্বাচনে ১৪টি আসনের সবকটিতেই বিজেপি জোট জয়ী হবে বলে দাবি করেছেন। তিনি আজ (বৃহস্পতিবার) অসমে নির্বাচনি সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই দাবি জানান।
-
অসমে বাংলাদেশিদের অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়েছে: গভর্নর
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৪:৩৭ভারতের অসমে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) কাজ শুরু হওয়ায় বাংলাদেশি অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের গভর্নর জগদীশ মুখি।
-
অসমে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১০২
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৮:০২ভারতের বিজেপিশাসিত অসমে বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা ১০২ জনে পৌঁছেছে। এছাড়া সাড়ে তিনশ'র বেশি ব্যক্তি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও অন্যরা শোক প্রকাশ করেছেন।
-
অসম রাইফেলসকে বিশেষ ক্ষমতা দেয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন বিরোধীরা
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ০৮:৩৯ভারতের কেন্দ্রীয় সরকার অসম রাইফেলসকে বিশেষ ক্ষমতা দেয়ার সিদ্ধান্ত নেয়ায় রাজ্যের বিরোধীদলীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিধানসভায় ওই ইস্যুতে বিরোধীদলীয় বিধায়করা গতকাল (শুক্রবার) স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন।
-
বিজেপি অসমকে কাশ্মিরে পরিণত হতে দেবে না: অমিত শাহ
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৫:৫৬বিজেপি অসমকে কাশ্মিরে পরিণত হতে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি আজ (রোববার) অসমের লখিমপুরে দলীয় যুব সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
অসমে বিজেপির ‘হিন্দু রাষ্ট্র’ বানানোর ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না: আমসু
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ০৯:০৮ভারতের অসমে বিজেপির ‘হিন্দু রাষ্ট্র’ বানানোর ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (‘আমসু’)। বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না বলেও সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস না হওয়ার পরিপ্রেক্ষিতে সংগঠনটি এ মন্তব্য করেছে।
-
অসমে ২ বাঙালি মুসলিম শ্রমিককে নৃশংসভাবে হত্যা
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৬:১০ভারতের বিজেপিশাসিত অসমে শেখ ইদ্রিস আলী (৫২) ও শেখ মুহাম্মদ (৪৫) নামে দু’জন বাঙালি মুসলিম শ্রমিককে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে নৃশংসভাবে হত্যা করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া শেখ সোনা ও শেখ জহর নামে আরও দুই শ্রমিকের হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার) পুলিশের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে খবর দেয়া হয়।
-
অসমে বিস্ফোরণ মামলায় এনডিএফবি প্রধানসহ ১৫ জন দোষী সাব্যস্ত
জানুয়ারি ২৮, ২০১৯ ১৫:৩৬ভারতের অসমে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় জঙ্গি সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বড়োল্যান্ডের (এনডিএফবি) প্রধান রঞ্জন দৈমারিসহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে বিশেষ সিবিআই আদালত। আগামী বুধবার দোষীদের বিরুদ্ধে সাজা ঘোষণা হবে।
-
সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে হিমন্ত বিশ্বশর্মার গ্রেফতার দাবি
জানুয়ারি ২৭, ২০১৯ ০৮:৪৫ভারতের অসমের মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে মামলা রুজু করার দাবি জানাল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগে অসম বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের বিধায়ক দেবব্রত শইকিয়া পুলিশের কাছে ওই দাবি জানিয়েছেন।
-
ভারতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে অসম ও মিজোরামে বিক্ষোভ
জানুয়ারি ২৪, ২০১৯ ১৬:৪৫ভারতে নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬-এর প্রতিবাদে অসম ও মিজোরামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল (বুধবার) গুয়াহাটিতে অল অসম স্টুডেন্টস ইউনিয়নের (আসু) ডাকা 'খিলঞ্জীয়া বজ্রনিনাদ' নামক বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে, মিজরামের আইজল শহরে ওই বিলের বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশে প্রায় দশ হাজার মিজো ছাত্র অংশগ্রহণ করেন।