-
বিতর্কিত মন্তব্যের অভিযোগে অসমের অর্থমন্ত্রীকে সতর্ক করলেন মুসলিমরা
জানুয়ারি ১৩, ২০১৯ ১৫:০৪ভারতের বিজেপিশাসিত অসমের অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার বিতর্কিত মন্তব্যে মুসলিম সমাজের মানুষজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল (শনিবার) গুয়াহাটিতে ব্রহ্মপুত্রভ্যালি সিভিল সোসাইটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে মুসলিমবিরোধী মন্তব্য করা থেকে বিরত থাকতে হিমন্তকে সতর্ক করে দেয়া হয়েছে।
-
নাগরিকত্ব বিল এনে বিজেপি ধর্মের ভিত্তিতে দেশভাগ করতে চাচ্ছে: তরুণ গগৈ
জানুয়ারি ১০, ২০১৯ ১৪:৩৪ভারতের অসমের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা তরুণ গগৈ নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে বলেছেন, ‘জিন্নাহর পদাঙ্ক অনুসরণ করে ফের ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চাচ্ছে বিজেপি। ধর্মনিরপেক্ষ দেশে ফের হিন্দু-মুসলিম মানসিকতা উসকে দিতে চাচ্ছে তারা।’ গতকাল (বুধবার) অসমের গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
-
বজ্রনিনাদে নরেন্দ্র মোদির মসনদ কেঁপে উঠবে: আসু-নেসো'র হুঁশিয়ারি
জানুয়ারি ০৭, ২০১৯ ১১:৫৪ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল পাসের চেষ্টার প্রতিবাদে অসমে বনধ ও ‘কালো দিবস’ পালনের ডাক দেয়া হয়েছে। সারা অসম ছাত্র সংস্থা ‘আসু’ ও নর্থ-ইস্ট স্টুডেন্টস ইউনিয়ন ‘নেসো’র পক্ষ থেকে আগামী ৮ জানুয়ারি (মঙ্গলবার) ১১ ঘণ্টার অসম বনধ পালনের আহ্বান জানানো হয়েছে। ৭ জানুয়ারি (সোমবার) কালো দিবস পালনের ডাক দিয়েছে আসু। ওইদিন গোটা রাজ্যে নাগরিকত্ব বিলের প্রতিলিপি পোড়ানো হবে।
-
কোনোভাবেই নাগরিকত্ব বিল মানা হবে না: আমসু
জানুয়ারি ০৫, ২০১৯ ১৪:৩৬ভারতীয় সংবিধানের সেক্যুলার চরিত্রকে অক্ষুণ্ণ রাখতে কোনোভাবেই নাগরিকত্ব বিল মানা হবে না বলে জানিয়েছে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (আমসু)।
-
এনআরসি থেকে কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না: মোদি
জানুয়ারি ০৪, ২০১৯ ১৫:৪২ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ পড়বে না।' তিনি আজ (শুক্রবার) অসমের শিলচরে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
-
নাগরিকত্ব ইস্যুতে ভারত সরকারের নির্দেশনাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা
ডিসেম্বর ২৫, ২০১৮ ১৬:২৪ভারতের প্রতিবেশি বিভিন্ন দেশ থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের জারি করা বিভিন্ন নির্দেশনাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আগামী জানুয়ারিতে ওই মামলার শুনানি হতে পারে।
-
অসম বিধানসভায় শুক্রবারের ধাঁচে বৃহস্পতিবার অর্ধদিবস ছুটি দাবি বিজেপির, তীব্র প্রতিক্রিয়া
অক্টোবর ০১, ২০১৮ ০৭:৫৪ভারতের অসম বিধানসভায় শুক্রবার জুমা নামাজের জন্য অর্ধদিবস ছুটি প্রথার পাল্টা হিসেবে এবার বৃহস্পতিবার পুজোর জন্য একই ঘোষণার দাবি জানালেন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবসহ ১০ বিধায়ক। পুজোর ছুটি না দেয়া হলে জুমা নামাজের জন্য অর্ধদিবস ছুটি বাতিল করতে হবে বলে বিজেপি বিধায়কদের দাবি।
-
অসমে উচ্ছেদ অভিযানের নামে মুসলিম নির্যাতনের অভিযোগ: বনধের ডাক আমসু’র
সেপ্টেম্বর ২০, ২০১৬ ১০:১৯অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানের নামে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অসম বনধের ডাক দিয়েছে অল অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন বা ‘আমসু’। সংগঠনটির পক্ষ থেকে আজ (মঙ্গলবার) সকাল ৭ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অসম বন্ধের ডাক দেয়া হয়েছে।
-
চীন সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র: উদ্বেগ জানাল বেইজিং
আগস্ট ২৫, ২০১৬ ২০:০৪চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেইজিং আশা করছে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারত আরো তৎপর হবে; এর বিপরীত কোনো পদক্ষেপ নেবে না। বিরোধপূর্ণ চীন সীমান্তে ভারতের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছে বেইজিং। পাশাপাশি চীন এ পরিকল্পনায় উদ্বেগও প্রকাশ করেছে।
-
অসম বিধানসভা নির্বাচন: জরিপ প্রত্যাখ্যান করলেন আজমল-গগৈ
মার্চ ৩১, ২০১৬ ১০:৩৪৩১ মার্চ (রেডিও তেহরান): ভারতের অসমে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এবিপি আনন্দ এবং নিয়েলসন যে জনমত জরিপ প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান কংগ্রেস ও ইউডিএফ। কংগ্রেস নেতা ও অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বুধবার বলেন, ‘অতীতে এবিপি-নিয়েলসনের জরিপ রিপোর্ট ব্যর্থ হয়েছে, এবারেও ভুল প্রমাণিত হবে ওই রিপোর্ট। বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিজেপি ফায়দা তুলতে চাচ্ছে।’