• গোপনে সিরিয়া সফর করলেন মার্কিন জেনারেল জোসেফ ভোটেল

    গোপনে সিরিয়া সফর করলেন মার্কিন জেনারেল জোসেফ ভোটেল

    ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ০৯:৩৮

    মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল জোসেফ ভোটেল গোপনে উত্তরাঞ্চলীয় সিরিয়া সফর করেছেন। মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠীগুলোর সঙ্গে সাক্ষাতের জন্য এ সফর করেন তিনি। আরব দেশটিতে মার্কিন সেনা সংখ্যা আরো বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে ঘোষণার মাত্র দু’দিনের মাথায় সিরিয়া গেলেন তিনি।

  • ফ্লোরিডা বিমান বন্দরে মোহাম্মদ আলীর ছেলেকে আটক: ধর্মবিশ্বাস নিয়ে জিজ্ঞাসাবাদ

    ফ্লোরিডা বিমান বন্দরে মোহাম্মদ আলীর ছেলেকে আটক: ধর্মবিশ্বাস নিয়ে জিজ্ঞাসাবাদ

    ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ০৮:৪৮

    বিশ্বখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর মুসলমান ছেলে মোহাম্মদ আলী জুনিয়রকে ফ্লোরিডার ফোর্ট লাওডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমান বন্দরে দুই ঘণ্টা আটক রাখা হয়েছিল। এ সময়ে তার ধর্মবিশ্বাস নিয়ে দুই দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

  • হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ঢুকতে পারল না সিএনএসহ কয়েকটি সংবাদ মাধ্যম

    হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ঢুকতে পারল না সিএনএসহ কয়েকটি সংবাদ মাধ্যম

    ফেব্রুয়ারি ২৫, ২০১৭ ০৭:২৯

    হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে মার্কিন গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়া হয় নি। গতকালের এক প্রেস ব্রিফিং’এ যে সব সংবাদ পত্র এবং সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়া হয় নি তার মধ্যে, সিএনএন, দৈনিক নিউইয়র্ক টাইমস, দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস, পলিটিকো, বিবিসি এবং দৈনিক গার্ডিয়ান রয়েছে।

  • বিশ্বে ৫৬ শতাংশ অস্ত্র রফতানি করে আমেরিকা এবং রাশিয়া

    বিশ্বে ৫৬ শতাংশ অস্ত্র রফতানি করে আমেরিকা এবং রাশিয়া

    ফেব্রুয়ারি ২০, ২০১৭ ২১:৪৬

    বিশ্বে গুরুত্বপূর্ণ অস্ত্র রফতানির ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়া তাদের শীর্ষ অবস্থান বজায় রেখেছে। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত এ পাঁচ বছরে বিশ্বের ৫৬ শতাংশ অস্ত্র রফতানি করেছে এ দুই দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট বা সিপিআরআই আজ(সোমবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

  • নিজেদেরকে রক্ষা করতেই আমরা ক্ষেপণাস্ত্র বানাচ্ছি: জাওয়াদ জারিফ

    নিজেদেরকে রক্ষা করতেই আমরা ক্ষেপণাস্ত্র বানাচ্ছি: জাওয়াদ জারিফ

    ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১৬:০০

    শত্রুদের নানা হুমকি থেকে ইরানি জাতিকে রক্ষা করার নিছক উপায় হিসেবেই তার দেশ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মন্তব্য করেছেন। ইরান মধ্যপ্রাচ্যের জন্য প্রধান হুমকি সৃষ্টি করছে বলে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল অভিযোগ করার পর জারিফের এ বক্তব্য এলো।

  • রহস্যজনক মিশন নিয়ে ২ বছর কক্ষপথে ওঁৎ পেতে আছে মার্কিন মহাকাশ বিমান

    রহস্যজনক মিশন নিয়ে ২ বছর কক্ষপথে ওঁৎ পেতে আছে মার্কিন মহাকাশ বিমান

    ফেব্রুয়ারি ২০, ২০১৭ ০৮:৫৮

    মার্কিন বিমান বাহিনী দাবি করেছে, তাদের রহস্যজনক মহাকাশ বিমান এক্স-৩৭বি’র আপাতত পৃথিবীতে ফেরার সম্ভাবনা নেই। মার্কিন মহাকাশ বিমানটি প্রায় দু’বছর কক্ষপথে ওঁৎ পেতে থাকার পর পৃথিবীতে ফিরে আসবে বলে খবর প্রকাশিত হলে এ কথা জানানো হয়। অবশ্য এক্স-৩৭বি কেন দীর্ঘ সময় ধরে মহাকাশের কক্ষপথ পরিক্রম করছে তা এখনো প্রকাশ করা হয় নি।

  • বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে দ. চীন সাগরে টহলে নামল মার্কিন রণতরী

    বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে দ. চীন সাগরে টহলে নামল মার্কিন রণতরী

    ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ০৮:৩৬

    মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসনকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছে। আমেরিকা দাবি করছে, দক্ষিণ চীন সাগরের নৌপথে কথিত রুটিন টহল দেয়ার জন্য এ রণতরীর নেতৃত্বাধীন মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা সিএসজি ১-কে মোতায়েন করা হয়।

  • ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে ছোঁড়া হলো অজ্ঞাত বস্তু: তদন্তে নেমেছে সিক্রেট সার্ভিস

    ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে ছোঁড়া হলো অজ্ঞাত বস্তু: তদন্তে নেমেছে সিক্রেট সার্ভিস

    ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ০৯:৪৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর লক্ষ্য করে অজ্ঞাত বস্তু ছোঁড়া হয়েছে এবং এ নিয়ে তদন্ত চলছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যে গতকাল (শুক্রবার) এ ঘটনা ঘটেছে বলে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন।

  • পরমাণু চুক্তি বানচাল করবে না আমেরিকা: টিলারসেন

    পরমাণু চুক্তি বানচাল করবে না আমেরিকা: টিলারসেন

    ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১৬:০৬

    ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে সই হওয়া সমঝোতা বা জেসিপিওএ মার্কিন সরকার বাতিল করবে বলে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন।

  • কৃষ্ণ সাগরে উপস্থিতি জোরদার করবে ন্যাটো

    কৃষ্ণ সাগরে উপস্থিতি জোরদার করবে ন্যাটো

    ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১৩:৩৫

    কৃষ্ণ সাগরে উপস্থিতি জোরদারের পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এ পরিকল্পনা রাশিয়ার সঙ্গে বিরাজমান পাশ্চাত্যের উত্তেজনাকে আরো তুঙ্গে নিয়ে যাবে।