-
যুদ্ধ লাগলে মধ্যপ্রাচ্যের কোনো দেশ নিরাপদ থাকবে না: ইরান
জুলাই ১৬, ২০১৯ ০৮:১৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে এ অঞ্চলের কোনো দেশ নিরাপদ থাকবে না; কাজেই সবার উচিত সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার জন্য চেষ্টা করা। জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত জারিফ বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইরানকে আলোচনায় বসিয়ে নির্বাচনে ভোট পেতে চায় ট্রাম্প: আয়াতুল্লাহ খাতামি
জুন ১৪, ২০১৯ ১২:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনা করে ইরানের কোন লাভ হবে না এবং ইরানি জাতি অর্থনৈতিক চাপের মুখে কখনো আলোচনায় বসবে না। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবা এ কথা বলেন।
-
পম্পেও’র নিঃশর্ত আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় যা বলল ইরান
জুন ০৩, ২০১৯ ০০:৪৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ভাষা ও শব্দের খেলা এবং নয়া পরিভাষার আড়ালে লক্ষ্য গোপন করা তেহরানের পছন্দ নয়। ইরান তার ব্যাপারে আমেরিকার বিদ্বেষী নীতি ও আচরণে আমূল পরিবর্তন চায়।
-
আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
জুন ০৩, ২০১৯ ০০:২৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের আলোচনায় বসার সম্ভাবনা নেই। তিনি রোববার তেহরানে মার্কিন নিউজ চ্যানেল এবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
কোনো পূর্ব শর্ত ছাড়াই আমেরিকা আলোচনায় বসতে রাজি: পম্পেও
জুন ০২, ২০১৯ ১৬:২৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ কোনো রকমের পূর্ব শর্ত ছাড়াই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি। এর আগে তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে ১২টি শর্ত দিয়েছিলেন।
-
ভেনিজুয়েলা সংকট সমাধানে নরওয়ে আলোচনা ব্যর্থ হয়েছে
মে ৩০, ২০১৯ ১৩:২৭ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দেশটির সরকার এবং বিরোধীদলের প্রতিনিধিদের আলোচনা ব্যর্থ হয়েছে। নরওয়ের রাজধানী অসলোতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
-
আমেরিকাকে আলোচনার প্রস্তাব দেয় নি ইরান
এপ্রিল ২৭, ২০১৯ ১৪:১৭আমেরিকার সঙ্গে আলোচনার কোনো প্রস্তাব ইরানের পক্ষ থেকে দেওয়া হয় নি। এ সংক্রান্ত খবরের কোনো ভিত্তি নেই। এসব কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।
-
ইরানের বিরুদ্ধে যুদ্ধ মানেই আত্মহত্যা: জারিফ
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ২২:৪৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের যেকোনো ধরণের চেষ্টা মানেই আত্মহত্যা।তিনি শুক্রবার মার্কিন টিভি চ্যানেল 'এনবিসি'-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
-
ভারতের প্রতি আবার আলোচনার প্রস্তাব দিলেন ইমরান খান
ডিসেম্বর ০১, ২০১৮ ০৩:২৩পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিপক্ষীয় সমস্যাবলী সমাধানের জন্য আবারো ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাতে ইসলামাবাদে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।
-
আমেরিকা যুদ্ধ শুরু করলে ইসরাইলও রেহাই পাবে না: আয়াতুল্লাহ খাতামি
আগস্ট ২২, ২০১৮ ০৭:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকা ভালো করে জানে ইরানের সঙ্গে যুদ্ধ করলে তার মিত্র ইহুদিবাদী ইসরাইলও ক্ষতির মুখে পড়বে। আজ (বুধবার) রাজধানী তেহরানে পবিত্র ঈদুল আজহার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।