• সীমান্তে যৌথ মহড়া শুরু করেছে ইরাক ও তুরস্ক

    সীমান্তে যৌথ মহড়া শুরু করেছে ইরাক ও তুরস্ক

    সেপ্টেম্বর ২৬, ২০১৭ ০৮:১৬

    ইরাক ও তুরস্কের সেনারা দু দেশের অভিন্ন সীমান্তে বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য গণভোট অনুষ্ঠিত হওয়ার পর দু দেশ এ পদক্ষেপ নিল। ইরাকের কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে কুর্দি নেতারা  গতকাল ( সোমবার) এ গণভোটের আয়োজন করেন।

  • ইরাকের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আবারো সমর্থন জানাল ইরান

    ইরাকের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আবারো সমর্থন জানাল ইরান

    সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১২:০৮

    ইরান আবারো ইরাকের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-্এবাদি সঙ্গে ফোনালাপের সময় এ সমর্থন ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

  • ইরাকের অখণ্ডতায় বিশ্বাস করে ইরান; রোহিঙ্গা হত্যা বন্ধ করতে হবে: আরাকচি

    ইরাকের অখণ্ডতায় বিশ্বাস করে ইরান; রোহিঙ্গা হত্যা বন্ধ করতে হবে: আরাকচি

    সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৬:০৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী ইরাকের ভৌগোলিক অখণ্ডতার প্রতি তেহরানের পরিপূর্ণ সমর্থন রয়েছে। তিনি কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার বিষয়ে আসন্ন গণভোটের জোরালো বিরোধিতা করেছেন। আগামী সোমবার এ গণভোট অনুষ্ঠানের কথা রয়েছে।

  • 'কুর্দিস্তানের গণভোট তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি'

    'কুর্দিস্তানের গণভোট তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি'

    সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১৩:৩৭

    তুরস্কের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ বলেছে, ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতার জন্য সম্ভাব্য গণভোট তুর্কি জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। গতকাল (শুক্রবার) প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সভাপতিত্বে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরাকের কুর্দিস্তানের আসন্ন গণভোট নিয়ে আলোচনা করা হয়।

  • আন্তর্জাতিক হুমকি তবুও অনড় মাসুদ বারজানি

    আন্তর্জাতিক হুমকি তবুও অনড় মাসুদ বারজানি

    সেপ্টেম্বর ২২, ২০১৭ ২০:৩৬

    ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য ২৫ সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠানের বিষয়ে অনড় অব্স্থান নিয়েছেন ওই অঞ্চলের প্রেসিডেন্ট মাসদু বারজানি। এরইমধ্যে আসন্ন এ গণভোটের বিরুদ্ধে আঞ্চলিক ও‌আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। বহু দেশ গণভোটের বিষয়ে সতর্কবার্তা ও হুমকি দিয়েছে।

  • হাভিজা শহর মুক্তির অভিযান শুরু করল ইরাকি বাহিনী

    হাভিজা শহর মুক্তির অভিযান শুরু করল ইরাকি বাহিনী

    সেপ্টেম্বর ২১, ২০১৭ ১৩:০২

    ইরাকের সামরিক বাহিনী তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের হাভিজা শহর মুক্তির অভিযান শুরু করেছে। বলা হচ্ছে- এ শহরটি এখন ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শেষ বড় ঘাঁটি।

  • কুর্দি গণভোট রক্তপাতের দরজা খুলে দেবে: ইরাকি প্রধানমন্ত্রী

    কুর্দি গণভোট রক্তপাতের দরজা খুলে দেবে: ইরাকি প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বর ২১, ২০১৭ ০৮:৩৮

    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হলে তা মারাত্মক ফলাফল ডেকে আনবে এবং রক্তপাতের দরজা খুলে দেবে। তিনি কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার অপতৎপরতা বাদ দিয়ে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

  • কুর্দি গণভোট নতুন বিতর্কের জন্ম দেবে, যা নিয়ন্ত্রণ সহজ হবে না: ইরান-ইরাক-তুরস্ক

    কুর্দি গণভোট নতুন বিতর্কের জন্ম দেবে, যা নিয়ন্ত্রণ সহজ হবে না: ইরান-ইরাক-তুরস্ক

    সেপ্টেম্বর ২১, ২০১৭ ০৭:১৩

    ইরান, ইরাক এবং তুরস্ক ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের বিচ্ছিন্নতাকামী গণভোটের বিরোধিতা করে একযোগে বিবৃতি দিয়েছে। গণভোট অনুষ্ঠিত হলে এ অঞ্চলে নতুন বিতর্কের সৃষ্টি জন্ম দেবে এবং তা নিয়ন্ত্রণ করা সহজ হবে না বলে বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

  • কিরকুকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইরাকি পুলিশ

    কিরকুকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইরাকি পুলিশ

    সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১৪:১৫

    ইরাকের পুলিশ দেশটির উত্তরাঞ্চলীয় নগরী কিরকুকে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। নগরীর তুর্কম্যান এবং কুর্দিদের মধ্যে সংঘাত ঘটার পর এ ব্যবস্থা নেয়া হয়। ইরাক থেকে কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার কথিত গণভোটের আগে এ ঘটনা ঘটল। চলতি মাসের ২৫ তারিখে এ গণভোট হওয়ার কথা রয়েছে।

  • ইরাক সংলগ্ন সীমান্তে বড় ধরণের মহড়া শুরু করল তুর্কি ট্যাংক বহর

    ইরাক সংলগ্ন সীমান্তে বড় ধরণের মহড়া শুরু করল তুর্কি ট্যাংক বহর

    সেপ্টেম্বর ১৯, ২০১৭ ০৬:৩৮

    তুরস্কের ট্যাংক বহর দেশটির ইরাক সংলগ্ন অভিন্ন সীমান্তে বড় ধরণের মহড়া শুরু করেছে। কুর্দি গণভোটের আগে মাত্র এক সপ্তাহ এ মহড়া শুরু হলো। কুর্দি বিচ্ছিন্নতাকামী গণভোটকে তুরস্কের জাতীয় স্বার্থ বিরোধী হিসেবে দেখছে আঙ্কারা।