-
খাশোগি নিখোঁজ: এরদোগানকে ফোন করলেন রাজা সালমান
অক্টোবর ১৫, ২০১৮ ০৬:৪৬সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ তার সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়ে রোববার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রেসিডেন্ট এরদোগানের দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
-
যুদ্ধ চলছে; মার্কিন কোম্পানির কাছ থেকে পরামর্শ নেবেন না: এরদোগান
অক্টোবর ০৭, ২০১৮ ০৩:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রিসভার সদস্যদেরকে মার্কিন পরামর্শক কোম্পানি ‘ম্যাককিনসে এন্ড কোম্পানি’র কাছ থেকে পরামর্শ গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে বর্তমানে তুরস্কের অর্থনৈতিক যুদ্ধ চলছে; কাজেই শত্রুর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা যাবে না।
-
আমেরিকা থেকে অর্থনৈতিক পরামর্শ নেবেন না: মন্ত্রীদেরকে এরদোগান
অক্টোবর ০৬, ২০১৮ ১৪:২৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রীদেরকে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান মিকিনজে থেকে অর্থনৈতিক পরামর্শ না নেয়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সঙ্গে তার দেশের অর্থনৈতিক যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এ নির্দেশনা দেন।
-
সিরিয়ার ইদলিবে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই: পুতিন
অক্টোবর ০৪, ২০১৮ ০২:৪৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জঙ্গি অধ্যুষিত সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বেসামরিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে তুরস্কের সঙ্গে তার দেশের যৌথ পরিকল্পনা ঠিকমতো কাজ করছে। কাজেই ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই।
-
ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দায় এরদোগান
অক্টোবর ০২, ২০১৮ ০৫:০২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং আরো নিষেধাজ্ঞা দেয়ার হুমকি অন্যায় ও অসঙ্গত।
-
হুমকি সত্ত্বেও ইরান থেকে গ্যাস কিনবে তুরস্ক
সেপ্টেম্বর ২৬, ২০১৮ ১৫:১৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যব এরদোগান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ নভেম্বর সময়সীমা বেধে দেয়ার পরও তার দেশ ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস কেনা অব্যাহত রাখবে।
-
জাতিসংঘের কাঠামোয় পরিবর্তন জরুরি: এর্দোগান
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৪:১০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, তারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবেলায় মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
-
মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করতে ইরান-তুরস্ক সম্মত
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০৭:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের ওপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এজন্য তেহরান ও আংকারার মধ্যে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ইরান ও তুর্কি সরকার।
-
দাম্ভিক শক্তিগুলো মুসলিম ঐক্যকে প্রচণ্ড ভয় পায়: সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ০২:০৮মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠাকে বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় প্রয়োজন বলে উল্লেখ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা মধ্যপ্রাচ্যের চলমান সব সমস্যার সমাধান করতে পারে।
-
বৈঠক করলেন পুতিন ও এরদোগান
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৭:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গিয়ে একান্ত বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রাজধানী তেহরানে ত্রিদেশীয় সম্মেলনের অবকাশে আজ (শুক্রবার) বিকেলে দু নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।