-
করোনায় বিশ্বে সপ্তম স্থানে ভারত, ১ লাখ ৯০ হাজার আক্রান্ত, মৃত ৫৩৯৪
জুন ০১, ২০২০ ০৮:৩৯বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের নিরিখে ভারত এখন সপ্তম স্থানে রয়েছে। ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে জার্মানি ও ফ্রান্সকে ছাড়িয়ে গেছে ভারত। অন্যদিকে, মৃতের সংখ্যায় চীন ও রাশিয়াকে পেরিয়ে গেছে দেশটি। ফ্রান্স ও জার্মানিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১ লাখ ৮৮ হাজার ও ১ লাখ ৮৩ হাজার।
-
করোনা মোকাবিলায় আফগানিস্তানে চিকিৎসা সামগ্রীর চালান পাঠাল ইরান
জুন ০১, ২০২০ ০৩:০৮প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় আফগানিস্তানে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর চালান পাঠিয়েছে ইরান। কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ান গতকাল (রোববার) কাবুলে এক অনুষ্ঠানে ১১ টনের এই সাহায্যসামগ্রী আফগান উপ স্বাস্থ্যমন্ত্রী বশির নুরমালের কাছে হস্তান্তর করেন।
-
এবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-পুত্র করোনাভাইরাসে আক্রান্ত
মে ৩১, ২০২০ ১৬:০০গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর তার স্ত্রী ও ছেলেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ (রোববার) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ইমেরিটাস অধ্যাপক ডা. সৈয়দ আনোয়ারুল হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
-
বাংলাদেশে লকডাউন শিথিল, বাড়ছে করোনার সংক্রমণ: বিভিন্ন মহলে উদ্বেগ
মে ৩১, ২০২০ ১৪:১০বাংলাদেশে করোনা সংক্রমণ যখন বেড়েই চলছে, তখন লকডাউন শিখিল করে অফিস আদালত ও গণপরিবহন একযোগে খুলে দেবার ফলে জনস্বাস্থ্যের ওপর ঝুঁকি বৃদ্ধির আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলোও।
-
করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ১৮ হাজার
মে ৩১, ২০২০ ১৪:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে এক লাখ ১৮ হাজার ৮৪৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
ভারতে অন্য দেশের তুলনায় করোনায় মৃত্যুর হার কম: মোদির দাবি
মে ৩১, ২০২০ ১২:০৫ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। অন্য দেশের তুলনায় এ দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কী বাত’ (মনের কথা) অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
-
বাংলাদেশে বাসভাড়া বাড়ল ৬০ শতাংশ, ‘করোনা রোধে অর্ধেক আসন খালি থাকবে’
মে ৩১, ২০২০ ১১:৪৪করোনাভাইরাস মহামারীর মধ্যেই আগামীকাল (সোমবার) থেকে গণপরিবহন চালুর বিষয়ে সরকারি অনুমোদন ঘোষণার প্রেক্ষিতে যাত্রীবাহী বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ তথা অর্ধেকের বেশি বাড়িয়ে আজ (রোববার) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
-
বাংলাদেশে একদিনে করোনায় ৪০ জনের মৃত্যুর রেকর্ড, শনাক্ত আড়াই হাজার
মে ৩১, ২০২০ ১০:২৫বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত একদিনের ব্যবধানে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
-
ভারতে লকডাউনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত, পশ্চিমবঙ্গে ২ সপ্তাহ
মে ৩০, ২০২০ ১৯:৪২ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ পঞ্চম দফায় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এটি কার্যকর হবে কনটেইনমেন্ট জোনে। বাকী সর্বত্রই ৮ জুন থেকে অফিস, বড় বড় বিপনী বিতান, হোটেল ও রেস্তোঁরা সবই খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
-
শিগগিরই চালু হচ্ছে গণপরিবহণ, তবে যাত্রীকে গুণতে হবে বাড়তি ভাড়া
মে ৩০, ২০২০ ১২:৫৫আগামীকাল (রোববার) থেকে সরকারি অফিস আদালত খুলে দেয়ার পাশাপাশি সীমিত আকারে গণপরিবহণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দুই মাসেরও বেশি সময় বন্ধ রাখার পর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু হচ্ছে সোমবার (১ জুন) থেকে। আর আগামীকাল রোববার (৩১ মে) থেকে চলাচল করবে লঞ্চ। তবে, এজন্য যাত্রী সাধারণকে গুণতে হবে বাড়তি ভাড়া। বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাস ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধি করার পক্ষে মত দিয়েছে।