-
বাংলাদেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত: রাজশাহী-নীলফামারী লকডাউন
এপ্রিল ১৪, ২০২০ ১৫:২৩বাংলাদেশে একদিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক ৭ জন প্রাণ হারিয়েছে এবং নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০৯ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ এবং সর্বমোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১০১২ জন।
-
করোনাভাইরাস: ইরানে কমেছে মৃতের সংখ্যা, সুস্থ ৪৮ হাজারের বেশি
এপ্রিল ১৪, ২০২০ ১৩:০৩ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৪৮ হাজার ১২৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়।
-
বাংলাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ছাড়াল
এপ্রিল ১৪, ২০২০ ১০:৩৫বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ জনে। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২০৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ১২ জনে দাঁড়িয়েছে। গত এক দিনে নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেননি। এ পর্যন্ত মোট ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
-
ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন মোদি, বিরোধীদের সমালোচনা
এপ্রিল ১৪, ২০২০ ০৯:১৭করোনাভাইরাস মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল ১০ টায় দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা করেন। ২১ দিনের লকডাউনের শেষে আজ নতুন করে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
-
পরিস্থিতির অবনতি: ফ্রান্সে লকডাউনের মেয়াদ বাড়লো
এপ্রিল ১৪, ২০২০ ০৭:৩৭ইউরোপের অন্যতম উন্নত দেশ ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মারাত্মক আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দেশটিতে লকডাউনের মেয়াদ আগামী ১১ মে পর্যন্ত বাড়িয়েছেন।
-
আমেরিকায় করোনা: ২৩ হাজার ছাড়িয়ে গেছে মৃত্যু
এপ্রিল ১৪, ২০২০ ০৭:০০প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় ২৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। গতকাল (সোমবার) পর্যন্ত এ সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকা হচ্ছে বিশ্বের তৃতীয় জনবহুল দেশ কিন্তু করোনাভাইরাসের মহামারীতে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।
-
‘আন্তর্জাতিক সংস্থাগুলোকে আজ্ঞাবহ করে রাখার অধিকার আমেরিকার নেই’
এপ্রিল ১৪, ২০২০ ০২:৩০আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের মতো বিশ্ব সংস্থাগুলোকে নিজের আজ্ঞাবহ করে রাখার অধিকার আমেরিকার নেই বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, আইএমএফের পক্ষ থেকে ইরানকে ঋণ দেয়ার বিষয়টি আটকে দেয়ার যে চেষ্টা আমেরিকা করছে তার বিরুদ্ধে অন্য দেশগুলোর ভেটো দেয়া উচিত।
-
করোনা মোকাবিলায় সামরিক বাজেট ব্যবহারের নির্দেশ দিলেন পুতিন
এপ্রিল ১৪, ২০২০ ০২:০৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সামরিক বাজেট ব্যবহার করার নির্দেশ দিয়ে বলেছেন, প্রয়োজন হলে এ কাজে সেনাবাহিনী নামানো হবে।
-
নিষেধাজ্ঞার নেশা ত্যাগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে আমেরিকা: জারিফ
এপ্রিল ১৪, ২০২০ ০১:৪৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, করোনাভাইরাস আমেরিকাকে ‘নিষেধাজ্ঞার নেশা’ ত্যাগ করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল কিন্তু দেশটি ওই নেশা পরিত্যাগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে।তিনি সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
মার্কিন সাম্রাজ্যবাদ করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর: ইরান
এপ্রিল ১৪, ২০২০ ০১:২৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বের জন্য মার্কিন সাম্রাজ্যবাদ করোনাভাইরাসের চেয়ে বেশি ভয়ঙ্কর। তিনি সোমবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।