-
করোনা ঠেকাতে বিশ্বে প্রথমবারের মতো আয়নযুক্ত মুখোশ তৈরি করল ইরান
এপ্রিল ১১, ২০২০ ০৮:১৫ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা বিশ্বে প্রথমবারের মতো আয়নিত ছাঁকনি বা আয়নাইজড ফিল্টার বসান মুখোশ তৈরির প্রযুক্তি অর্জন করেছে। পাশাপাশি এ মুখোশের গণউৎপাদন শুরু করেছে।
-
ভারতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ৪০, আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়াল
এপ্রিল ১১, ২০২০ ০৬:৪৬ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে মোট ১ হাজার ৩৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের বেড়ে হয়েছে ৭ হাজার ৪৪৭। এ পর্যন্ত ৬৪৩ জন সুস্থ হয়েছে। আজ (শনিবার) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
করোনার তাণ্ডব: নিউ ইয়র্কে গণকবরের ফুটেজ প্রকাশ
এপ্রিল ১১, ২০২০ ০৫:৩২আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে এত বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে এমন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে যে, নিরুপায় হয়ে লাশগুলোকে গণকবর দিতে হচ্ছে। এরইমধ্যে গণকবর দেয়ার ফুটেজ ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক শহরে মারা গেছে সাত হাজার মানুষ।
-
করোনাভাইরাস: ইরানে শুরু হয়েছে ‘স্মার্ট সামাজিক দূরত্ব’ বাস্তবায়ন
এপ্রিল ১১, ২০২০ ০৫:২৩করোনাভাইরাসে আক্রান্ত ইরানে আজ (শনিবার) থেকে ‘স্মার্ট সামাজিক দূরত্ব’ বজায় রাখার পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। প্রেসিডেন্ট হাসান রুহানি এ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
-
অবরুদ্ধ গাজা উপত্যকায় ১,০০০ কোয়ারেন্টাইন ইউনিট নির্মাণ
এপ্রিল ১১, ২০২০ ০৩:২৪১৪ বছর ধরে ইসরাইলি কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকার হামাস সরকার সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য এক হাজার ইউনিটের আবাসস্থল তৈরি করেছে।
-
ইরানে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি বেড়েছে: মন্ত্রণালয়
এপ্রিল ১১, ২০২০ ০২:১২ইরানে করোনা আক্রান্ত রোগীদের সুস্থ হয়ে ওঠার গতি বেড়েছে এবং এ পর্যন্ত ৩৫ হাজার ৪৬৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানিয়েছেন।
-
ইয়েমেনে ধরা পড়েছে করোনাভাইরাস
এপ্রিল ১০, ২০২০ ১৮:০৫যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রথমবারের মতো করোনাভাইরাসের রোগী ধরা পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাজরামাউত প্রদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এলাকাটি সৌদি প্রভাবিত গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
-
বাংলাদেশে করোনার ছোবল: বিপাকে সবজি ও মৎস্যচাষীরা
এপ্রিল ১০, ২০২০ ১৪:৪৯করোনা কবলিত বাংলাদেশে চলছে পরিবহন ও যোগাযোগ নিষেধাজ্ঞা, সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনা-বেচা। বাজার-ঘাট খোলা রাখা হচ্ছে সীমিত সময়ের জন্য। ফলে দ্রুত পচনশীল শাক-সবজি আর মাছের বাজারে পড়েছে এর বিরূপ প্রভাব।
-
পাঞ্জাবে লকডাউনের মেয়াদ বাড়ল, আগস্টে মহামারী বৃদ্ধির আশঙ্কা মুখ্যমন্ত্রীর
এপ্রিল ১০, ২০২০ ১৪:৩১ভারতের পাঞ্জাবে করোনাভাইরাসের মোকাবিলায় সেখানে আগামী ১ মে পর্যন্ত লকডাউন পরিস্থিতি বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আজ (শুক্রবার) রাজ্য সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয়েছে। পাঞ্জাবে এ পর্যন্ত ১৩২ টি সংক্রমণের ঘটনা ঘটেছে এবং ১১ জন মারা গেছেন।
-
‘করোনার মধ্যে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের নিয়ে চিন্তিত ইরান’
এপ্রিল ১০, ২০২০ ১৪:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি বলেছেন, করোনাভাইরাসের ভেতরে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের নিয়ে বিশেষভাবে চিন্তিত তেহরান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোন সংলাপে ইরানের এ উদ্বেগের কথা জানিয়েছেন ইবরাহিম রাইসি।