-
ভারতে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৫,৭৩৪
এপ্রিল ০৯, ২০২০ ০৮:৪২ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৬ জনে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ৫৪০ জন। ফলে এ পর্যন্ত আক্রান্ত হলেন মোট ৫ হাজার ৭৩৪। আর সুস্থ হয়েছে ৪৭৩ জন।
-
মহামারী নিয়ে রাজনীতি করবেন না: ট্রাম্পকে ডাব্লিউএইচও’র হুঁশিয়ারি
এপ্রিল ০৯, ২০২০ ০৭:০৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র বিরুদ্ধে চীনের পক্ষ অবলম্বনের যে অভিযোগ এনেছিলেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে এই বিশ্ব সংস্থা। করোনাভাইরাস মহামারী নিয়ে ট্রাম্পের এমন আচরণে হতবাক সংস্থটির প্রধান টেড্রোস আধানম বলেছেন, “এই মহামারী নিয়ে রাজনীতি করবেন না। ”
-
করোনাভাইরাস: শুধু নিউ ইয়র্কে ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের প্রাণহানি
এপ্রিল ০৯, ২০২০ ০২:২২প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭৭৯ ব্যক্তির প্রাণহানি হয়েছে। একই সময়ে গোটা আমেরিকায় মারা গেছেন এক হাজার ৮৯৭ জন।
-
কাল থেকে পাকিস্তানের ১ কোটি ২০ লাখ পরিবার আর্থিক সহায়তা পাবে
এপ্রিল ০৮, ২০২০ ১৭:৩৯প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে পাকিস্তানের এক কোটি ২০ লাখ পরিবারকে অর্থ সহায়তা দেবে সরকার। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ সহায়তা দেয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
-
তহবিল ছাড়ে গড়িমসি করলে সহ্য করা হবে না: আইএমএফ'কে রুহানির হুঁশিয়ারি
এপ্রিল ০৮, ২০২০ ১৬:৩৭ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি কোনো ধরনের বৈষম্য ছাড়াই ৫০০ কোটি ডলার লোন দেয়ার বিষয়ে তেহরানের অনুরোধ বিবেচনা করার ব্যাপারে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরান যাতে এই লোন পেতে না পারে সেজন্যে আমেরিকা নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে খবর বের হওয়ার পর রুহানি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা অনেকটা স্থিতিশীল
এপ্রিল ০৮, ২০২০ ১৫:০৪করোনাভাইরাস প্রচণ্ডভাবে অসুস্থ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা কিছুটা স্থিতিশীল। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে থাকার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল হয়।
-
মহামারী কোনও ধর্ম-সম্প্রদায় দেখে হয় না: মমতা
এপ্রিল ০৮, ২০২০ ১৪:২২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মহামারী কোনও ধর্ম দেখে হয় না। তিনি আজ (বুধবার) বিকেলে করোনাভাইরাস ইস্যুতে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ইরানে করোনায় আক্রান্ত প্রায় ৩০ হাজার রোগীর আরোগ্য লাভ
এপ্রিল ০৮, ২০২০ ১৪:০৮ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৯ হাজার ৮১২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়।
-
বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২১৮, মৃত্যু ২০: ভোগান্তিতে মানুষ
এপ্রিল ০৮, ২০২০ ১৩:০৫বাংলাদেশে কোভিড-১৯ ভাইরাসের কারণে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ হিসাব অনুযায়ী- দেশে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন। নতুন করে কেউ সুস্থ হননি।
-
'মার্কিন নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাধা সৃষ্টি করছে'
এপ্রিল ০৮, ২০২০ ১২:৩৪মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লড়াইয়ে লিপ্ত দেশগুলোর ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা তুলে নিতে আবারো আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি।একই সঙ্গে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞাগুলো মহামারীর দুর্ভোগ কেবল বাড়িয়েই তুলছে।