-
'রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব' শীর্ষক অনুষ্ঠান সম্পর্কে কিছু অনুভূতি
মার্চ ২৭, ২০২৩ ১৬:১৩আসসালামু আলাইকুম৷ লিপির শুরুতে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা, সালাম এবং ভালোবাসা। গত ২৩ মার্চ ২০২৩ তারিখের রেডিও তেহরানের অনুষ্ঠানে ১ম রমজানের (ইরানসহ অন্যান্য দেশে) বিশেষ অনুষ্ঠান "রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব" উপভোগ করলাম। যদিও আমাদের দেশে রমজানের রোযা শুরু হয়েছে ২৪ মার্চ থেকে। এ দিন শুনলাম এই আয়োজনের ২য় পর্ব। তবে এই ভেবে খুব খুশি হয়েছি যে, পুরো রমজান মাস জুড়ে এই আয়োজনটি থাকবে।
-
রমজান: খোদা প্রেমের উৎসব ও আলাপন অনুষ্ঠান সম্পর্কে মতামত
মার্চ ২৫, ২০২৩ ১২:৩৯সুপ্রিয় মহাশয়, রেডিও তেহরানের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা অনুষ্ঠান শুনলে অনেককিছু জানা যায়। যেখানে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকসহ যুদ্ধ-বিগ্রহের কারণ ও তার ব্যাখ্যা এবং বর্তমান ইস্যুগুলি উঠে আসে।
-
'রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব' অনুষ্ঠানটি আমাদের হৃদয় কেড়ে নিয়েছে
মার্চ ২৫, ২০২৩ ১২:১৬প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বাংলাদেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। আর রমজান মাসে মুসলমানদের জন্য রোজা রাখা ও সিয়াম পালন করা বাধ্যতামূলক।
-
নবীন শ্রোতার প্রথম চিঠিতে রেডিও তেহরান শোনার অনুভূতি প্রকাশ
মার্চ ১৮, ২০২৩ ১৪:৪৪জনাব, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় রেডিও তেহরান পরিবারের সকলেই ভালো আছেন। আমি রেডিও তেহরানের একজন নতুন শ্রোতা। যদিও একসময় নিয়মিত রেডিও শোনা হতো, বিশেষ করে বাংলাদেশ বেতার ও বিবিসি বাংলা'র নিয়মিত শ্রোতা ছিলাম। কিন্তু বিভিন্ন কারণে বেশ কয়েক বছর হয়ে গেল- বেতার থেকে বলা যায় একপ্রকার দূরেই ছিলাম। তবে মাঝেমধ্যে যে শোনার আগ্রহ হতো না, তা কিন্তু নয়।
-
'রংধনু আসরের মাধ্যমে নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছি'
মার্চ ১৬, ২০২৩ ১৪:১৮সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার চিঠির প্রথমেই আমি স্নেহভরা শুভ কামনা জানাই রেডিও তেহরানের নিয়মিত অনুষ্ঠান রংধনু আসর-এর শিশু-কিশোর শ্রোতাবন্ধুদেরকে। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার কেন্দ্র রেডিও তেহরান শুনে প্রতিনিয়তই নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছি। গল্পের মাধ্যমে শিখনশৈলী শুধুমাত্র রেডিও তেহরান থেকেই আশা করা যায়।
-
'আমি মনে করি রেডিও তেহরান জ্ঞানের এক বিশাল ভাণ্ডার'
মার্চ ১৫, ২০২৩ ১৪:৪০আসসালামু আলাইকুম। আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা। আমি ২০২২ সালের ডিসেম্বর মাস থেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা শুরু করি এবং এখনও নিয়মিত শুনে আসছি। আমার কাছে রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান খুবই ভালো লাগে।
-
'প্রিয়জন আসরে ভারতের শ্রোতাদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো'
মার্চ ১৪, ২০২৩ ১১:৫৬আসসালামু আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ'র অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে ভালো ও সুস্থ আছেন। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সবাইকে জানাই বরকতময় শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন।
-
রেডিও তেহরানের ৩ দিনের অনুষ্ঠান সম্পর্কে মতামত
মার্চ ১১, ২০২৩ ১৫:৪৭সমগ্র দুনিয়ায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, তার থেকে মুক্তির উপায় হচ্ছে 'ধর্মকথা'। একমাত্র ধর্মই পারে মানব জাতিকে সুপথে চালনা করতে। সেই কারণে অনেক বেতার ধর্মকথা দিয়ে তার অনুষ্ঠান শুরু করে। রেডিও তেহরান তারমধ্যে অন্যতম।
-
'রেডিও তেহরানের সংবাদভিত্তিক তিনটি অনুষ্ঠান আমাকে ভীষণ মুগ্ধ করে'
মার্চ ০৯, ২০২৩ ১১:৪২রেডিও তেহরান, পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আমি রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠানের একজন পুরানো শ্রোতা। রেডিও তেহরান থেকে প্রচারিত প্রতিদিনের বিশ্বসংবাদ তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। তাই বিশ্বসংবাদ আমার অন্যতম প্রিয়।
-
‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম
মার্চ ০৯, ২০২৩ ১১:২৬সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর জাতীয় বার্তা সংস্থার সম্প্রচার সংস্থার বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) শ্রোতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগপূর্ণ একটি অনুষ্ঠান নিয়মিত আয়োজন করে যাচ্ছে যা ‘প্রিয়জন’ নামে পরিচিত। ‘প্রিয়জন’ শ্রোতাদের সঙ্গে রেডিও তেহরানের এক আন্তঃযোগাযোগ মাধ্যম। প্রিয়জন-এর মাধ্যমে রেডিও তেহরান এবং এর অনলাইন সংস্করণ পার্সটুডের এক গভীর যোগাযোগ তৈরি হচ্ছে শ্রোতাদের সঙ্গে।