-
‘রেডিও তেহরানের বিশ্ব সংবাদ সেরাদের সেরা’
জানুয়ারি ১৯, ২০২২ ১০:৫৩প্রিয় জনাব/জনাবা, আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
-
‘আট থেকে আশি বছরের সবাই রংধনু আসরকে আপন করে নিয়েছে’
জানুয়ারি ১৮, ২০২২ ০৯:৪৪মহাশয়, সালাম ও শুভেচ্ছা জানবেন। একদিকে পৌষ-পার্বণের ছুটি অন্যদিকে ঘনকুয়াশা ও হাড় কাঁপানো শীতে ঘর থেকে বাহির হতেই ইচ্ছা হচ্ছে না। তাই ভাবলাম আপাতত রেডিও তেহরানের রংধনু আসর সম্পর্কে একটি ইমেইল লিখে বসে থাকা সময়টুকুকে সদ্ব্যবহার করি। সেই জন্যই আজকের এই প্রয়াস।
-
‘সুখের নীড় অনুষ্ঠানটি সত্যিকারার্থেই আমাদের সুখের ঠিকানা দিচ্ছে’
জানুয়ারি ১৭, ২০২২ ০৯:০১জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৬ জানুয়ারি, রোববার প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, আসমাউল হুসনা, কথাবার্তা ও সুখের নীড়। এদিন প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ভালো লেগেছে। তবে অধিক ভালো লেগেছে নতুন অনুষ্ঠান ‘সুখের নীড়’।
-
২৫ বছর অনুষ্ঠান শোনার পর প্রথম চিঠিতে রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন
জানুয়ারি ১৬, ২০২২ ১১:৩৫ইসলামী ইরানের সম্মানিত রাহবার, সকল রাজনৈতিক ও বিপ্লবী জনতা, রেডিও তেহরানের পাঠক-পাঠিকা, কলাকুশলীসহ সকল শ্রোতা ভাইবোনদের প্রতি আমার সালাম ও ভালোবাসা রইল। রেডিও তেহরান হতে প্রচারিত বিশ্বসংবাদ, সংবাদ ভাষ্য, কথাবার্তাসহ অন্যান্য সাপ্তাহিক সকল অনুষ্ঠান নিয়মিত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি।
-
‘রেডিও তেহরান একটি ব্যতিক্রমধর্মী বেতার কেন্দ্র’
জানুয়ারি ১৫, ২০২২ ০৯:৩৩আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের দোয়াতে সবাই ভালো আছেন। রেডিও তেহরান একটি ব্যতিক্রমধর্মী বেতার কেন্দ্র। অন্য বেতারের থেকে সম্পূর্ণ আলাদা। রেডিও তেহরান সব শ্রোতাদের সমান গুরুত্ব দিয়ে থাকে, যা আমরা অন্য বেতার থেকে পাই না।
-
‘বিকশিত জীবন গড়তে আদর্শ শিক্ষকের ভূমিকায় রেডিও তেহরান’
জানুয়ারি ১৪, ২০২২ ০৭:৩৪সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা রইল। বিশুদ্ধ জীবন বোধের রসনায় তৃপ্ত হয়ে আলোকিত মানুষের কাতারে নিজেকে খুঁজে পেতে আমি নিয়মিত শুনি ইসলামিক রিপাবলিক অফ ইরানের ব্যতিক্রমধর্মী সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান এর বাংলা অনুষ্ঠান। সুস্থ চিন্তাধারার আলোকে পরিশীলিত বিনোদন, তথ্য, সংবাদ, জীবনঘনিষ্ঠ বার্তা পেতেই রেডিও তেহরানকে পরম বন্ধু হিসেবে পেয়েছি যাপিত জীবনের আনন্দ নিকেতনে।
-
ইরান সম্পর্কে জানার সবচেয়ে ভালো অনুষ্ঠান ‘ইরান ভ্রমণ’
জানুয়ারি ১০, ২০২২ ০৮:১৭প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে ‘ইরান ভ্রমণ’ অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান।
-
একজন সিনিয়র শ্রোতার দৃষ্টিতে রেডিও তেহরান বাংলা'র অতীত ও বর্তমান
জানুয়ারি ০৯, ২০২২ ০৮:০৩মহাশয়, সালাম নেবেন। শুরুতেই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলায়মানির শাহাদাতবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত ও তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের অতীত ও বর্তমান সম্পর্কে আমার অনুভবের কিঞ্চিৎ আপনাদের সাথে শেয়ার করার প্রয়াস করছি।
-
‘লে. জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন সত্য ও ন্যায়ের মূর্ত প্রতীক’
জানুয়ারি ০৮, ২০২২ ০৮:১৪সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। গত ৩ জানুয়ারি ছিল মহাবীর লে. জেনারেল কাসেম সোলাইমানি'র দ্বিতীয় শাহাদাত বার্ষিকী। ২০২০ সালের ৩ জানুয়ারি ভোরের দিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তিনি মার্কিন সন্ত্রাসী সেনা কর্তৃক বর্বর ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন।
-
‘এটি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার’
জানুয়ারি ০৭, ২০২২ ০৯:১৭সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কাম্য।