-
‘রেডি তেহরান যেভাবে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করে যাচ্ছে’
জুলাই ৩০, ২০২১ ১৫:২৩প্রিয় মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতৃবৃন্দকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন। আমি রেডিও তেহরানের একজন নিয়মিত ও গুণমুগ্ধ শ্রোতা। আমার কাছে রেডিও তেহরান একজন আদর্শ শিক্ষক ও আমি তার অনুগত ছাত্র।
-
‘অন্ধকার ভেদ করে সমাজ ও বিশ্বকে আলোকিত করে যাচ্ছে রেডিও তেহরান’
জুলাই ২৮, ২০২১ ০৮:৪৪সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। রেডিও তেহরান-এর একজন নিয়মিত শ্রোতা আমি। নানা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়সহ তথ্যবহুল চমকপ্রদ সব অনুষ্ঠানের মাধ্যমে সাজানো রেডিও তেহরান এতোটাই ভালো লাগে যে, সকালের চা-নাশতাসহ রাতের খাবার টেবিলে রেডিও তেহরান এখন আমার ও আমার পরিবারের নিয়মিত সঙ্গী।
-
‘রেডিও তেহরান বিশ্বমানের বিশ্বসংবাদ পরিবেশক’
জুলাই ২৭, ২০২১ ০৮:০৫ভাই সকল, আমি বিগত বেশ কয়েক বছর ধরে রেডিও তেহরান শুনে আসছি। সালটা সম্ভবত হবে ১৯৯৪। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ মন্ডল উনি ওই সময় বিজ্ঞান প্রদর্শনী মেলাতে অংশগ্রহণ করে একটি স্টল করেছিলেন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে রেডিও তেহরান শোনা শুরু করেছিলাম। বর্তমানে তাতে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি।
-
‘আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ও জ্ঞানালোকে পরিপূর্ণ’
জুলাই ২৬, ২০২১ ১৩:৩০সুপ্রিয় মহোদয়, সুকোমল স্বাগত শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান এর কলাকুশলীসহ অগণিত শ্রোতাবন্ধুরা যারপরনাই ভালো আছেন। কামনা করিও তাই। অত্যন্ত বিপর্যস্ত ও প্রতিকুল অবস্থায় লিখতে বসেছি। কারণ গত ৫ জুলাই কিডনি জটিলতায় আমার মা ইহলোক ত্যাগ করেছেন। সবার কাছে দোয়া চাই।
-
‘ছোট্ট মণিদের অংশগ্রহণে রেডিও তেহরানের ঈদের অনুষ্ঠানটি ছিল অনবদ্য’
জুলাই ২৫, ২০২১ ০৮:৩০আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ্। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরান গত ২২ জুলাই রংধনু আসরে বিশেষ অনুষ্ঠান ‘ত্যাগের ঈদ’ আমাদের উপহার দিয়েছে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনার দায়িত্বে মুহম্মদ আশরাফুর রহমান ভাই। আশরাফ ভাইয়ের সুন্দর বিন্যাসে আর গাজী আবদুর রশিদ ভাই ও আক্তার জাহান আপার সুন্দর পরিবেশনায় সর্বোচ্চ পর্যায়ের মনোমুগদ্ধকর অনুষ্ঠান ছিল ওইদিনের রংধনুর আসর। রংধনু অনুষ্ঠানটি ভীষণভাবে উপভোগ করেছি।
-
ভারতের দুই শ্রোতা দৃষ্টিতে ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান
জুলাই ২৩, ২০২১ ১২:৩৯পবিত্র ঈদুল আজহার দিন রেডিও তেহরানের বাংলা বিভাগ 'আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা' শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করে। এ অনুষ্ঠানটি সম্পর্কে বেশকিছু শ্রোতা মতামত জানিয়েছেন। এখানে আমরা ভারতের দুই শ্রোতার মতামত তুলে ধরছি।
-
‘ঈদের মতোই আনন্দময় হোক রেডিও তেহরানের সম্প্রচার ধারার প্রতিটি দিন’
জুলাই ২০, ২০২১ ১১:৩৫সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। বছর ঘুরে সময়ের স্রোতধারায় মুসলমানদের জীবনে আবারো এলো হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর পূণ্য স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজাহা।
-
কিশোরগঞ্জের ৩ নবীন-প্রবীণ শ্রোতার সঙ্গে প্রাণবন্ত আড্ডা
জুলাই ১৯, ২০২১ ১৪:০১প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। গত ১৫ জুলাই, বৃহস্পতিবার আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেয়ার জন্য কিশোরগঞ্জ সদর উপজেলার ভূবিরচর গ্রামে যাই। সেখানে অনেকের সাথেই পরিচয় হয়।
-
'স্বাস্থ্যকথা অনুষ্ঠানে করোনা সংক্রান্ত অজানা দিকগুলো উন্মোচিত হয়েছে'
জুলাই ১৯, ২০২১ ০৮:২৭প্রিয় মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতৃবৃন্দকে আমার অন্তরের ভালোবাসা ও প্রীতিময় শুভেচ্ছা জানাই। গত ১৪ জুলাই সান্ধ্য অধিবেশনে 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানে ভীষণভাবে সময়োপযোগী একটি বিষয়ে সাক্ষাৎকার শুনলাম। ঢাকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. কবীরুল হাসান বিন রকীব এই অনুষ্ঠানে করোনা পরিস্থিতি সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও মতামত প্রকাশ করেন।
-
‘মাদক চোরাচালানের মতো ন্যক্কারজনক অপরাধ দমনে রুখে দাঁড়িয়েছে ইরান’
জুলাই ১৮, ২০২১ ০৯:০৮লিপিকার শুরুতে জানাই একরাশ আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা। বিশ্বের বেশ কয়েকটি বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনে থাকলেও রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে-এর মত তথ্যবহুল, সময়োপযোগী, ব্যতিক্রম বৈশিষ্ট্যধর্মী অনুষ্ঠান শুনতে পাওয়া যায় না। তাইতো বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনাগুলো আমায় দারুণভাবে আকৃষ্ট করে আর এজন্যই অধীর আগ্রহ ভরে নিয়মিত অনুষ্ঠান শুনে যাচ্ছি।