• এরদোগানের অধীনস্ত তুরস্কের জায়গা হবে না ইইউ-তে: জার্মানি

    এরদোগানের অধীনস্ত তুরস্কের জায়গা হবে না ইইউ-তে: জার্মানি

    আগস্ট ২৫, ২০১৭ ০৮:১৯

    জার্মান ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের অধীনে থাকা অবস্থায় তুরস্ক কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য এরদোগান নিজেই আন্তরিক নন বলেও তিনি মন্তব্য করেন।

  • কোরিয় যুদ্ধে জার্মানি ‘হুট’ করেই যোগ দেবে না: মারকেল

    কোরিয় যুদ্ধে জার্মানি ‘হুট’ করেই যোগ দেবে না: মারকেল

    আগস্ট ২৪, ২০১৭ ১৩:০৪

    জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, উত্তর কেরিয়ার সঙ্গে আমেরিকার সম্ভাব্য যুদ্ধে তার দেশ স্বয়ংক্রিয়ভাবে’ যোগ দেবে না। গতকাল (বুধবার) তিনি বলেন, “উত্তর কোরিয়ার সংকট নিরসনের জন্য এখনো সব ধরনের উপায় কাজে লাগানো হয় নি। আমি মনে করি না, কূটনীতি কাজ করবে না এবং সব ধরনের কূটনৈতিক উপায় অবলম্বন করা হয়েছে।”  

  • উত্তর কোরিয়া ও আমেরিকাকে সংযম প্রদর্শনের আহ্বান জানাল জার্মানি

    উত্তর কোরিয়া ও আমেরিকাকে সংযম প্রদর্শনের আহ্বান জানাল জার্মানি

    আগস্ট ০৯, ২০১৭ ১৭:০৯

    আমেরিকা এবং উত্তর কোরিয়াকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জার্মানি। ওয়াশিংটন এবং পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্বের শেয়ার মার্কেটে যখন বড় ধরনের ধস নেমেছে তখন জার্মানি এ আহ্বান জানাল।

  • জি-২০ দাঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ ইউরো

    জি-২০ দাঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ ইউরো

    জুলাই ১৯, ২০১৭ ১২:২৯

    জার্মানির হামবুর্গ নগরীতে জি-২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে পুলিশ এবং বিক্ষোভকারীদের দাঙ্গায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ২০ লাখ ইউরোতে গিয়ে ঠেকবে। এ হিসাব দিয়েছে দেশটির বিমা গোষ্ঠী জার্মান ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন বা জিডিভি

  • জার্মান নির্বাচনেও হস্তক্ষেপ করছে রাশিয়া!

    জার্মান নির্বাচনেও হস্তক্ষেপ করছে রাশিয়া!

    জুলাই ১৩, ২০১৭ ২২:৪৬

    জার্মানির আসন্ন নির্বাচনে সম্ভাব্য হস্তক্ষেপের জল্পনা নাকচ করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, অন্য দেশের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের ক্ষমতার কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে।

  • ইনজারলিক থেকে শেষ পর্যন্ত সেনা অপসারণ শুরু করেছে জার্মানি

    ইনজারলিক থেকে শেষ পর্যন্ত সেনা অপসারণ শুরু করেছে জার্মানি

    জুলাই ০৯, ২০১৭ ১৭:৫০

    তুরস্কের ইনজারলিক বিমান ঘাঁটি থেকে শেষ পর্যন্ত সেনা অপসারণের নির্দেশ দিয়েছে জার্মান প্রতিরক্ষা কর্তৃপক্ষ। ইনজারলিক ঘাঁটিতে বার্লিনের প্রতিনিধি দলের ঢোকার বিষয়ে দেশ দুটি মীমাংসা পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এ অপসারণের নির্দেশ দেয়া হয়।

  • সৌদি সময়সীমা শেষ: জবাব দিয়েছে কাতার

    সৌদি সময়সীমা শেষ: জবাব দিয়েছে কাতার

    জুলাই ০৫, ২০১৭ ০৮:৪৩

    সৌদি আরব ও তার তিনটি আরব মিত্রদেশের দাবি মানার বিষয়ে কাতারকে দেয়া বাড়তি সময়সীমা শেষ হয়েছে। তবে এ সময়সীমা শেষ হওয়ার আগেই কাতার চার আরব দেশের দাবির বিষয়ে জবাব দিয়েছে। গতরাতে এ সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।

  • পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন কিনছে ইসরাইল

    পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন কিনছে ইসরাইল

    জুলাই ০১, ২০১৭ ০৬:২৭

    ইহুদিবাদী ইসরাইল জার্মানির কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম তিনটি সাবমেরিন কিনছে। বিতর্কিত এ চুক্তিকে অনুমোদন দিয়েছে জার্মানির জাতীয় নিরাপত্তা পরিষদ।

  • জার্মানিতেও প্রবেশ করতে পারবে না এরদোগানের সেই দেহরক্ষীরা

    জার্মানিতেও প্রবেশ করতে পারবে না এরদোগানের সেই দেহরক্ষীরা

    জুন ২৭, ২০১৭ ১৪:২৩

    জার্মানি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একদল দেহরক্ষীকে সেদেশে ঢোকার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, গত মাসে ওয়াশিংটনে তুর্কি প্রতিবাদীদের সঙ্গে সংঘাতে জড়িত এই দেহরক্ষীরা যেন জার্মানিতে পা না রাখেন।