-
জার্মানির ৪৪ নাগরিককে আটক করল তুরস্ক
জুন ০৩, ২০১৭ ০৫:০৫তুরস্ক সরকার দেশটিতে অবস্থানরত ৪৪ জন জার্মান নাগরিককে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জার্মান সরকার যতক্ষণ পর্যন্ত দেশটিতে আশ্রয় নেয়া কর্মকর্তাদেরকে আঙ্কারার হাতে তুলে না দিচ্ছে ততক্ষণ এসব জার্মান নাগরিককে ছাড়া হবে না।
-
জার্মানি আমেরিকার জন্য খুবই খারাপ: ডোনাল্ড ট্রাম্প
মে ৩০, ২০১৭ ১৫:৪১আমেরিকার সঙ্গে বড় ধরনের বাণিজ্য ঘাটতি এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর প্রতি কম অবদানের জন্য জার্মানির প্রতি আবারো ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
সৌদি-মার্কিন অস্ত্র চুক্তির তীব্র সমালোচনা করেছে জার্মানি; তবে পিছিয়ে নেই তারাও
মে ৩০, ২০১৭ ১০:৫৯জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গ্যাবরিয়্যেল সৌদি আরবের সঙ্গে আমেরিকার নজিরবিহীন অস্ত্র চুক্তিকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বার্লিনে এক সংবাদ সম্মেলনে অস্ত্র চুক্তির তীব্র সমালোচনা করে বলেছেন, বিশ্বের অস্ত্রের ওপর নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও এমনকি প্রয়োজনে নিরস্ত্র করা সবচেয়ে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে।
-
তুরস্ক থেকে জার্মান সেনা প্রত্যাহার প্রশ্নে ২ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত
মে ২৮, ২০১৭ ২০:১৫তুরস্কের ইনজারলিক সামরিক ঘাঁটি থেকে জার্মান সেনা প্রত্যাহার প্রশ্নে আগামী দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বার্লিন। সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের এ ঘাঁটিতে জার্মানির একদল সংসদ সদস্যকে তুর্কি সরকার প্রবেশের অনুমতি না দেয়ার পর জার্মানি ইনজারলিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে।
-
জার্মান সেনা চলে যেতে পারে; শুভ কামনা থাকবে: এরদোগান
মে ২৫, ২০১৭ ০৫:৫৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ থেকে যদি জার্মানি সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তা বড় কোনো ইস্যু হবে না। ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
-
ইরানকে নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করেছে জার্মানি
মে ২৩, ২০১৭ ০৬:৩৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তার বিরোধিতা করেছে জার্মানি। জার্মানি আরব দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে।
-
‘তুরস্কের ইনজারলিকের বদলে জর্দানের বিমানঘাঁটি বেছে নিতে পারে জার্মানি’
মে ২১, ২০১৭ ০৭:১৪জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছেন, তুরস্কের ইনজারলিকের বদলে জর্দানের একটি বিমানঘাঁটিতে বেছে নিতে পারে তার দেশ। জর্দানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অবকাশে এ ঘোষণা দেন তিনি।
-
সম্পর্ক উষ্ণ করতে রাশিয়ায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
মে ০২, ২০১৭ ১১:২৯জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ২০১৫ সালের পর প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। বিভিন্ন ইস্যুতে মস্কো এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যখন শীতল সম্পর্ক বিরাজ করছে তখন দুই দেশের শীর্ষ পর্যায়ে আবারো সংলাপ শুরু হতে যাচ্ছে।
-
জার্মানির দ্বিমুখী নীতি: অস্ত্র নিন কিন্তু ব্যবহার করবেন না!
মে ০১, ২০১৭ ০৭:১৫জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন। রিয়াদের কাছে যখন তার দেশ অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে তখন এ আহ্বান জানালেন মার্কেল।
-
ইন্টারপোলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছে জার্মান গোয়েন্দা সংস্থা!
এপ্রিল ২৩, ২০১৭ ০১:৪৭জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছে বলে খবর দিয়েছে জার্মানিরই একটি বিখ্যাত ম্যাগাজিন।