-
ইরানকে দুর্বল করতে দায়েশকে টিকিয়ে রাখা জরুরি: ইসরাইলি সংস্থা
আগস্ট ১১, ২০১৬ ২১:১০কৌশলগত বিষয়ের ইসরাইলি গবেষণা সংস্থা বেগিন-সাদাত সেন্টারের প্রধান ইফরাইম ইনবার বলেছেন, ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল গোষ্ঠীকে পুরোপুরি ধ্বংস করা ঠিক হবে না।
-
আফগান বাহিনীর হাতে ৩০০ দায়েশ সন্ত্রাসী নিহত
আগস্ট ১০, ২০১৬ ২১:২৬আফগানিস্তানের পূর্বাঞ্চলে সম্প্রতি বিশাল আকারের সামরিক অভিযানে প্রায় ৩০০ উগ্র দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। নানগারহার প্রদেশে দুই সপ্তাহ আগে আফগান বাহিনীর অভিযানে এসব সন্ত্রাসী নিহত হয়।
-
লিবিয়ায় মোতায়েন হলো মার্কিন কমান্ডো
আগস্ট ১০, ২০১৬ ০৬:২১লিবিয়ায় মার্কিন কমান্ডো বাহিনী ‘স্পেশাল অপারেশন্স’র কিছু সেনা মোতায়েন করা হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে লিবিয়ার ঐকমত্যের সরকারকে সহায়তা দেয়ার অজুহাতে এ সব সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
-
দায়েশের আস্তানা গড়ে উঠছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়: উদ্বিগ্ন মালয়েশিয়া
আগস্ট ০৯, ২০১৬ ১৬:০৭মালয়েশিয়ার পুলিশের সন্ত্রাস বিরোধী দফতরের প্রধান আইয়ুব খান মেইদিন পিচাই বলেছেন, তারা দুই বছর আগে সেদেশে দায়েশের সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তারের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছেন, ইন্দোনেশিয়ায় সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যোগসাজশ করে সেখান থেকে অস্ত্র ও অর্থ সহায়তা নিয়ে দায়েশ গোষ্ঠী মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালাতে পারে।
-
সিরিয়ায় দায়েশের ৮০ তেল ট্যাংকার ধ্বংস: পেন্টাগনের দাবি
আগস্ট ০৯, ২০১৬ ০৮:৩৬সিরিয়ায় গত এক সপ্তাহে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের ৮৩টি তেল ট্যাংকার ধ্বংস হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় এসব তেল ট্যাংকার ধ্বংস হয় বলে দাবি করেছে পেন্টাগন।
-
ইরাকে বোমা হামলায় দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত
আগস্ট ০৮, ২০১৬ ০৮:০৩ইরাকে বোমা হামলায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কিরকুকে এ বোমা হামলা চালানো হয়েছে।
-
৬১ নিরপরাধ ইরাকিকে গুলি করে হত্যা করল দায়েশ
আগস্ট ০৬, ২০১৬ ১৪:২৯ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অন্তত ৬১ জন বেসামরিক নাগরিককে বন্দি করার পর হত্যা করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ। নিরপরাধ এসব মানুষ দায়েশের হাত থেকে প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে ধরা পড়েন।
-
বোকো হারাম গোষ্ঠীর নতুন নেতা নির্বাচিত করল দায়েশ
আগস্ট ০৪, ২০১৬ ১২:১০উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ তাদের নাইজেরিয় শাখা বোকো হারামের নতুন নেতা নির্বাচিত করেছে বলে খবর পাওয়া গেছে। বোকো হারাম গোষ্ঠীর সাবেক মুখপাত্র আবু মুসাব আল-বার্নাবিকে সাবেক নেতা আবুবকর শেকাউয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে বলে দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সংবাদ মাধ্যম জানিয়েছে।
-
দায়েশ ও আল-কায়দার কাছে অস্ত্র বিক্রির নির্দেশ দিয়েছিলেন হিলারি: উইকিলিকস
আগস্ট ০৩, ২০১৬ ১৫:১৯চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁসের জন্য খ্যাত ওয়েবসাইট উইকিলিকস জানিয়েছে, এই সংস্থার কাছে এমন কিছু নতুন দলিল-প্রমাণ এসেছে যা থেকে বোঝা যায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজেই তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল ও আলকায়দার কাছে অস্ত্র বিক্রির নির্দেশ দিয়েছিলেন।
-
আলেপ্পোয় রুশ হেলিকপ্টার গুলিতে ভূপাতিত: নিহত ৫
আগস্ট ০১, ২০১৬ ১৩:১২রাশিয়ার পাঁচ আরোহীসহ একটি সামরিক হেলিকপ্টারকে আজ (সোমবার) সিরিয়ায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়ে জানিয়েছে, এ ঘটনায় হেলিকপ্টারটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছে।