-
আমেরিকার কাছ থেকে গ্যারান্টি আদায় করতে হবে: সংসদের আহ্বান
এপ্রিল ১১, ২০২২ ০১:৩৫ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত হলে আমেরিকা যাতে এটি থেকে আবার বেরিয়ে যেতে না পারে সেজন্য ওয়াশিংটনের কাছ থেকে গ্যারান্টি আদায় করার আহ্বান জানিয়েছেন ইরানের বেশিরভাগ সংসদ সদস্য। তারা রোববার প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন।
-
‘ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য প্রাচ্য ও পাশ্চাত্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে’
মার্চ ২১, ২০২২ ০৪:০৭ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় প্রাচ্য ও পাশ্চাত্যের সব শক্তি ইরানের বিরুদ্ধে এক শিবিরে অবস্থান করলেও এখন এসব দেশ ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে। এর মাধ্যমে ইরানি জনগণের শক্তিমত্তা ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
-
আঞ্চলিক উপস্থিতি ও পরমাণু ক্ষেত্রে কোনো ছাড় নয়: ইরানের সর্বোচ্চ নেতা
মার্চ ১০, ২০২২ ১৫:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আঞ্চলিক উপস্থিতি ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ এটা জাতীয় শক্তির ওপর আঘাত।
-
ভিয়েনা সংলাপের ভবিষ্যৎ এখন স্পষ্ট নয়: শামখানি
মার্চ ০৭, ২০২২ ১৭:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে দেরি করার কারণে এখনো পর্যন্ত ভিয়েনা আলোচনার ভবিষ্যৎ ও সম্ভাব্য চুক্তির বিষয়টি পরিষ্কার নয়।
-
বিরতির পর পুনরায় আলোচনা শুরু; ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৫:৪৪পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনায় যোগ দিতে আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন ইরানের আলোচক দল। এর নেতৃত্বে রয়েছেন আলী বাকেরি কানি। একটি সূত্র জানিয়েছে, ভিয়েনায় আজই পুনরায় আলোচনা শুরু হয়েছে।
-
'চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনা সঠিক পথে রয়েছে'
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১১:০৭আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানরত ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা সঠিক পথে রয়েছে। সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে গতকাল (শনিবার) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
-
ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চায় আমেরিকা
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১৭:২০২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝাতা পুনরুজ্জীবনের বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চায় আমেরিকা। একথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।
-
ইরান আমেরিকাকে তার আচরণের ভিত্তিতে মূল্যায়ন করবে মুখের কথায় নয়: পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ২৪, ২০২১ ১৩:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরমাণু আলোচনাকে সফল করতে ইরান অত্যন্ত আন্তরিক। কিন্তু আমেরিকার একের পর এক নেতিবাচক পদক্ষেপ এই আলোচনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
-
‘ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে’: আবার দাবি করল ফ্রান্স
অক্টোবর ২৩, ২০২১ ০৩:৪৪ফ্রান্স আবার অভিযোগ করেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যানে ক্লেয়ার লিগেন্দ শুক্রবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করে তার পারমাণবিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।তিনি ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
-
সিসিটিভি ক্যামেরার ফুটেজ আইএইএ’কে সরবরাহ করা হবে না: সূত্র
সেপ্টেম্বর ১২, ২০২১ ০৩:৫১আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির চলমান তেহরান সফরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভি’র ফুটেজ ওই সংস্থাকে সরবরাহ করা হবে না বলে জানা গেছে। গ্রোসি শনিবার রাতে তেহরানে পৌঁছোর পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রেসটিভি এ খবর জানিয়েছে।