• বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই: ইন্দ্রনীল সেন

    বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই: ইন্দ্রনীল সেন

    নভেম্বর ৩০, ২০২০ ২১:৫২

    ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, বাংলার সঙ্গে বিজেপির কোনও আত্মিক যোগ নেই। একইসঙ্গে তিনি বলেন, তৃণমূলের সঙ্গে বাংলার মানুষের একশো শতাংশ আত্মিক যোগাযোগ রয়েছে। আজ (সোমবার) তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন।

  • বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে: কাজী আব্দুর রহিম

    বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে: কাজী আব্দুর রহিম

    নভেম্বর ৩০, ২০২০ ১৩:০২

    ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম (দিলু) বলেছেন, বিজেপি দেশের ধর্মনিরপেক্ষতার বুনিয়াদকে উপড়ে ফেলতে চাচ্ছে। গতকাল (রোববার) সন্ধ্যায় তিনি গোবরডাঙা টাউনহলে তৃণমূল আয়োজিত এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে সিণ্ডিকেটের রাজত্ব চলায় আলুর দাম বেড়েছে: দিলীপ ঘোষ

    পশ্চিমবঙ্গে সিণ্ডিকেটের রাজত্ব চলায় আলুর দাম বেড়েছে: দিলীপ ঘোষ

    নভেম্বর ২৯, ২০২০ ১৬:১১

    ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, রাজ্যে গতবছর চাষিরা ৫ টাকা কেজি আলু বিক্রি করলেও এবছর ৪৫ টাকা/৫০ টাকা কেজি দরে কিনতে বাধ্য হচ্ছেন। আসলে রাজ্যে গরুর, কয়লা ইত্যাদির যে সিন্ডিকেট চলে তা বন্ধ হয়ে গেছে। কাটমানি আসছে না। সেজন্য গরুর টাকা, কয়লার টাকা পুষিয়ে দেওয়ার জন্য আলুর দাম বাড়াতে হয়েছে। তিনি আজ (রোববার) রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের সমালোচনায় কোলকাতায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

  • বিজেপি নেতাদের সাহস থাকলে আমার নাম নিয়ে দেখান : অভিষেক বন্দ্যোপাধ্যায়

    বিজেপি নেতাদের সাহস থাকলে আমার নাম নিয়ে দেখান : অভিষেক বন্দ্যোপাধ্যায়

    নভেম্বর ২৯, ২০২০ ১৫:০৯

    ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বিজেপি নেতাদের সাহস থাকলে ‘ভাইপো’ বলে অভিহিত না করে আমার নাম নিয়ে দেখান। তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে কোনও মন্তব্য করলে বিজেপি নেতাদের আদালতের দরজায় টেনে নিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ (রোববার) দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম

    বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম

    নভেম্বর ২৮, ২০২০ ১৫:০৭

    ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে ‘পাইকারি দল’ বলে কটাক্ষ করেছেন। তিনি আজ (শনিবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি’র এক মন্তব্যের পাল্টা জবাবে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গে তৃণমূলে ভাঙন, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, দল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী

    পশ্চিমবঙ্গে তৃণমূলে ভাঙন, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী, দল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী

    নভেম্বর ২৭, ২০২০ ১৪:৫৪

    ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের প্রভাবশালী মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তিনি রাজ্যের পরিবহণ, সেচ এবং পানিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী ছিলেন। তিনটি মন্ত্রিত্বেই ইস্তফা দিয়েছেন তিনি। আজ (শুক্রবার) তিনি তার পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পাঠিয়ে দিয়েছেন।

  • আগামীদিনে বাংলায় তৃনমূলই ক্ষমতায় থাকবে, বিজেপিসহ অন্যরা নির্মূল হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

    আগামীদিনে বাংলায় তৃনমূলই ক্ষমতায় থাকবে, বিজেপিসহ অন্যরা নির্মূল হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

    নভেম্বর ২৫, ২০২০ ১৪:২৪

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগামীদিনে বাংলায় তৃনমূলই থাকবে, বিজেপিসহ অন্যরা নির্মূল হবে।’ তিনি আজ (বুধবার) বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস আয়োজিত শুনুকপাহাড়ী ময়দানে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

  • বিজেপি দেওয়াল লিখন করলেও মানুষের অন্তরে মমতা রয়েছেন: জ্যোতিপ্রিয় মল্লিক

    বিজেপি দেওয়াল লিখন করলেও মানুষের অন্তরে মমতা রয়েছেন: জ্যোতিপ্রিয় মল্লিক

    নভেম্বর ২২, ২০২০ ১৬:০৭

    ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি দেওয়াল লিখন শুরু করলেও মানুষের অন্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি আজ (রোববার) হাবড়ায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

  • পশ্চিমবঙ্গকে ‘গুজরাট’ বানানোর অঙ্গীকার দিলীপের, পাল্টা জবাব ফিরহাদ-জ্যোতিপ্রিয়’র

    পশ্চিমবঙ্গকে ‘গুজরাট’ বানানোর অঙ্গীকার দিলীপের, পাল্টা জবাব ফিরহাদ-জ্যোতিপ্রিয়’র

    নভেম্বর ১৬, ২০২০ ১৫:০১

    ভারতের পশ্চিমবঙ্গকে ‘গুজরাট’ বানানোর অঙ্গীকার করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ (সোমবার) বারাসতে এক কর্মসূচিতে এ সংক্রান্ত মন্তব্য করেন। তাঁর দাবি, বাংলাদেশ থেকে ‘সিমি’, জামাত, আলকায়েদার লোকেরা এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে।

  • পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি: ওয়াইসি

    পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি: ওয়াইসি

    নভেম্বর ১২, ২০২০ ১০:৫৯

    ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের উন্নয়নের জন্য কিছুই করেনি।’ ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন। আজ (বৃহস্পতিবার) ওয়াইসির মন্তব্য প্রকাশ্যে এসেছে।