-
ভিন্নমত প্রকাশ করা হলে এই সরকারের আমলে মৃত্যুও হতে পারে: মওদুদ
অক্টোবর ১৫, ২০১৯ ১৩:০৭বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, 'আওয়ামী লীগ সরকারের শাখা-প্রশাখায় দুর্নীতি বিস্তার করছে। যেহেতু এই সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত নয়। তাই জনগণের কাছে তাদের জবাবদিহিতাও নেই। ফলে সারাদেশে লাগামহীন দুর্নীতি চাঁদাবাজি এবং টেন্ডারবাজি চলছে।'
-
বিএনপি নেতা হাফিজ ও খালেদা জিয়ার নিরাপত্তা প্রধান ইসহাক গ্রেফতার
অক্টোবর ১২, ২০১৯ ২২:২১রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং খালেদা জিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) ইসহাক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
-
আবরার হত্যার মধ্য দিয়ে সরকার পতন আন্দোলন শুরু হয়ে গেছে: মওদুদ
অক্টোবর ১২, ২০১৯ ১৭:১৮বিএনপি নেতারা বলেছেন, শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে সম্প্রতি যে চুক্তি করেছে সবগুলোই দেশের স্বার্থবিরোধী। এ সব চুক্তির কারণে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। বুয়েট ছাত্র ফাহাদ তার ফেসবুকে এসব কথা লিখেছিল বলেই তাকে হত্যা করা হয়েছে। দেশের জন্য তার এ রক্তদান বৃথা যাবে না। শহীদ জেহাদের রক্ত দানের মাধ্যমে যেমন নব্বইয়ের স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, তেমনি ফাহাদের রক্ত দানের মাধ্যমে এ সরকারের পতনের সূত্রপাত হয়েছে।
-
আবরার হত্যার দিনকে ‘শহীদ দিবস’ পালনের আহ্বান ব্যারিস্টার মওদুদের
অক্টোবর ১১, ২০১৯ ১৩:০০বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে গত ১০ বছরে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডবলীলা চরম পর্যায়ে পৌঁছেছে। তাদের তাণ্ডবলীলা দেখলে মনে হয়, দেশে সত্যিকার অর্থে কোনও সরকার নেই।
-
'দেশবিরোধী' চুক্তি বাতিল ও আবরার হত্যার ঘটনায় বিএনপির কর্মসূচি ঘোষণা
অক্টোবর ১০, ২০১৯ ১৭:২১ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার ১২ অক্টোবর ঢাকাসহ দেশের সকল মহানগরে জনসমাবেশ এবং আগামী রোববার ১৩ অক্টোবর দেশের সকল জেলা সদরে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
-
শেখ হাসিনার ভারত সফরে ৭টি চুক্তি সই এবং বিরোধীদের অভিযোগ
অক্টোবর ০৭, ২০১৯ ১৪:০৮বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের ভারত সফর শেষে রবিবার রাতে ঢাকা ফিরেছেন।এই সফরের তৃতীয় দিনে শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকেই সাতটি চুক্তি হয়। চুক্তি ও সমঝোতাপত্র বিনিময়ের পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি যৌথভাবে তিনটি প্রকল্প উদ্বোধন করেন।
-
ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি আড়াল করতেই 'সম্রাট নাটক': রিজভী
অক্টোবর ০৬, ২০১৯ ১২:০৮ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তিকে জনগণের কাছ থেকে আড়াল করতে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতারের নাটক সাজানো হয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
রংপুর-৩ আসনে সাদ এরশাদ বিজয়ী, ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর
অক্টোবর ০৫, ২০১৯ ২০:১৫বাংলাদেশের রংপুর-৩ (সদর) উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী, এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার (মটরগাড়ি) ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।
-
খালেদা জিয়া সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না: গয়েশ্বর চন্দ্র
অক্টোবর ০৫, ২০১৯ ১৬:০৮বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কারাবন্দী বেগম খালেদা জিয়া কোনো ধরনের আপোশ, সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না।
-
রংপুর-৩ আসনে উপ-নির্বাচন কাল; প্রস্তুত নির্বাচন কমিশন
অক্টোবর ০৪, ২০১৯ ১৫:৫৩জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচন আগামীকাল (শনিবার)। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নেয়া হয়েছে পাঁচস্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। তবে, ভোট নিয়ে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষের। ইভিএমে মক ভোটিং হলেও তাতে সাড়া পায়নি নির্বাচন কমিশন।