-
রেডিও তেহরান: সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর
এপ্রিল ২২, ২০২২ ০৮:১২১৯৮২ সালের ১৭ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের অধীনে বাংলা বিভাগের কার্যক্রম শুরু করে এবং সে হিসেবে বাংলা বিভাগ ২০২২ সালের ১৭ এপ্রিল ৪০ বছর পূর্ণ করেছে। অবৈধ দখলদার ও সাম্রাজ্যবাদী শক্তির রক্তচক্ষু উপেক্ষা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে রেডিও তেহরানের সরব উপস্থিতি নিঃসন্দেহে একটি গণমাধ্যম হিসেবে অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। এ মাহেন্দ্রক্ষণে রেডিও তেহরানের একজন শ্রোতা ও ওয়েবসাইটের পাঠক হিসেবে নিজেকে আমি সত্যিই ধন্য ও গৌরব বোধ করছি।
-
'রেডিও তেহরান তার লক্ষ্য- উদ্দেশ্য থেকে এক চুলও পিছপা হয়নি'
এপ্রিল ২১, ২০২২ ১০:৪৮ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র বিশ্ব পরিক্রমার অধীনে বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) জন্ম-যাতনা (১৯৮২ সাল) থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে নানা ঘাত-প্রতিঘাত, পরিবর্তন-পরিবর্ধনের মধ্য দিয়ে পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর অবধি বাংলা ভাষাভাষী মানুষের নিকট একটি বহুল পরিচিত ও জনপ্রিয় সংবাদ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।
-
'এক অজানা রহস্যের দ্বার উন্মোচন করে চলেছে রেডিও তেহরান'
এপ্রিল ১৯, ২০২২ ১৪:২৭রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমরাও ভালো আছি এবং আধুনিকতার স্পর্শে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি ও ওয়েব পেজ, রেডিও, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে নিয়মিত দেখছি ও শুনছি।
-
আমার দৃষ্টিতে রেডিও তেহরান এবং অর্জন
এপ্রিল ১৮, ২০২২ ০৭:৫৯১৯৮৯ সালের ২৪শে জুলাই নৈশ অধিবেশনে কোরআন তেলাওয়াত ও বাংলায় তরজমা অনুষ্ঠানের মুগ্ধতায় অভিভুত হয়েই রেডিও তেহরানের সঙ্গে আমার প্রথম সম্পর্কের সূত্রপাত।
-
রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইআরআইবি বিশ্বকার্যক্রমের প্রধানের বাণী
এপ্রিল ১৭, ২০২২ ১০:২৪রেডিও তেহরান বাংলা'র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি একটি বাণী দিয়েছেন। তাঁর মূল্যবান বাণীটি পার্সটুডে ডটকম'র পাঠকদের জন্য উপস্থাপন করা হল:
-
কর্মতৎপরতা ও উন্নতির ৪০ বছর
এপ্রিল ১৭, ২০২২ ১০:১১২০২২ সালের ১৭ এপ্রিল ইরানের বাংলাভাষী একমাত্র গণমাধ্যম রেডিও তেহরান ৪০তম বর্ষে পদার্পণ করেছে। আমি এই শক্তিশালী গণমাধ্যমের একজন সামান্য সেবক হিসেবে রেডিও তেহরানের সম্মানিত সহকর্মীদের- যারা অত্যন্ত পেশাদারী মনোভাব নিয়ে দায়িত্ব পালন করছেন- তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ।
-
রেডিও তেহরান: সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর
এপ্রিল ১৭, ২০২২ ০৭:৩৮“ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রহ.)-এর জীবন, ব্যক্তিত্ব, নেতৃত্ব, জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতা আমাকে মুগ্ধ-আকৃষ্ট করে তোলে। এরই ফলশ্রুতিতে রেডিও তেহরানের গুণমুগ্ধ শ্রোতায় পরিণত হই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, সমসাময়িক ঘটনাবলীর বিশ্লেষণ, মজলুম মুসলমানদের কণ্ঠস্বর ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রচার মাধ্যম হিসেবে আমার প্রিয় বেতার কেন্দ্র রেডিও তেহরান।"
-
রেডিও তেহরানের নীতি-আদর্শই কাজের অনুপ্রেরণা
এপ্রিল ১৬, ২০২২ ২০:০১ড. সোহেল আহম্মেদ: ৪০ বছর পূর্ণ হলো রেডিও তেহরানের। এটি ন্যায়কামী সবার জন্য আনন্দের। পরিপক্বতা, আধুনিকতার ছোঁয়া ও নান্দনিকতায় রেডিও তেহরান এখন এক অনন্য গণমাধ্যম। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত যারাই এই গণমাধ্যমের সঙ্গে ছিলেন এবং এখনও যারা আছেন তাদের সবার প্রতি রইল অন্তহীন ভালোবাসা ও শুভেচ্ছা।
-
রেডিও তেহরানে দুই দশক
এপ্রিল ১৬, ২০২২ ১৫:৪৯সূচনা পর্ব: ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করে কলেজে শিক্ষকতা করছিলাম। ক'বছর শিক্ষকতার পর অধ্যক্ষের দায়িত্বভার কাঁধে চলে এলো। সাহিত্য সংস্কৃতি চর্চার সুবাদে শিক্ষকতাকালেও বিদেশি কালচারাল সেন্টারগুলোর সঙ্গে যোগাযোগ ছিল। ইরানিয়ান কালচারাল সেন্টারেও যাওয়া আসা ছিল। সেন্টারের সঙ্গে যেসব সাংবাদিক ও সাহিত্যিক অতিথি হিসেবে আমন্ত্রিত হতেন তাঁদের কাতারে ক্ষুদ্র আমার নামটিও ছিল।
-
রাহবারের ছবি তোলার আমার ঈদের দিনটি: সৈয়দ মূসা রেজা
এপ্রিল ১৬, ২০২২ ১২:৪৬১৯৯৮ সালের ঈদ-উল-ফিতরের দিনটি ছিল শুক্রবার। ফেব্রুয়ারি মাস। হাওয়ায় তখনও শীতের কামড় বহাল তবিয়তেই রয়েছে তেহরানে। রেডিও তেহরানে যোগ দিয়েছি জুলাই মাসে। ইরানে আসার এক বছরও পুরা হয়নি।