-
নবীবংশের পবিত্র নারী এবং শিশুদের স্মরণে তেহরানে তাজিয়া শোভাযাত্রা
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১৪:০৪আশুরা বা ১০ মহররমের কারবালার মরুপ্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদত বরণ করেন হজরত হোসেইন (আ) এবং তাঁর ৭২ জন পবিত্র সাথী। বন্দি হন নবী পরিবারের সম্মানিত নারী এবং শিশুরা। তার আগে নবী পরিবারের খিমা করা হয়েছে লুট। ধরিয়ে দেয়া হয়েছে আগুন। কারবালা প্রান্তর থেকে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হয় শাম (সিরিয়ার) পথে।
-
ঘটনাবহুল ১১-১২ মহররম: বন্দি নবী-নাতনি ও নতুন ইমামের অনন্য বীরত্ব
সেপ্টেম্বর ১১, ২০১৯ ১৫:৩১১৩80 বছর আগে ৬১ হিজরির ১১ মহররম হযরত ইমাম হুসাইন (আ.)’র একমাত্র জীবিত পুত্র হযরত ইমাম জাইনুল আবেদিনসহ(আ.) ইমাম শিবিরের সব জীবিত ব্যক্তিদের বন্দী করে ইয়াজিদ বাহিনী। বন্দীদের প্রায় সবাই ছিলেন নারী ও শিশু। তাঁদের পায়ে পরানো হয়েছিল লোহার শিকল ও হাতে পরানো হয়েছিল হাতকড়া।
-
ভারতে শোকাবহ আশুরা পালিত: শোকমিছিল বেরোতে পারেনি কাশ্মীরে
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার নারিকেল বেড়িয়াতে যথাযথ মর্যাদায় শোকাবহ আশুরা পালিত হয়েছে। আজ (মঙ্গলবার) প্রবল বর্ষণের মধ্যে ইতিহাস খ্যাত সাইয়্যেদ মীর নিসারআলী ওরফে তিতুমীরের স্মৃতিবিজড়িত নারিকেল বেড়িয়ায় আশুরাকে কেন্দ্র করে বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট, দেগঙ্গা প্রভৃতি থানা এলাকা থেকে হাজার হাজার মানুষ সমবেত হন।
-
তেহরানের বাজারে বুজুর্গে আশুরার শোক অনুষ্ঠান: অন্যায়ের কাছে মাথা নত না করার প্রত্যয়
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৪:৪৩আজ (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানের বাজারে বুজুর্গে ছিল মানুষের ঢল। কালো কাপড় পরা মানুষের মিছিলে পুরুষের পাশাপাশি নারী এবং শিশুরাও এসেছে।
-
বাংলাদেশে শোকাবহ আশুরা পালিত, তাজিয়া মিছিলে মানুষের ঢল
সেপ্টেম্বর ১০, ২০১৯ ০৮:১৫বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)-এর শাহাদতসহ কারবালার বিষাদময় নানা ঘটনার স্মরণে বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শোকাবহ আশুরা।
-
তাসুয়ার শোকানুষ্ঠান: হোসেইন (আ)-এর পথে চলার শপথ তেহরানের শোকার্ত জনতার
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১৪:১৩আজ (সোমবার) তাসুয়া বা মহররমের ৯ তারিখের ঐতিহ্যবাহী শোক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানের বাজারে বুজুর্গ বা বড় বাজারে শোকার্ত মানুষের ঢল নেমেছে। ঐতিহ্যবাহী বিভিন্ন শোক অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে হজরত হোসেইন (আ)-এর পথে চলার শপথ পুনরায় ব্যক্ত করেছেন তারা।
-
ইরানে পালিত হচ্ছে শোকাবহ মহররম মাসের নবম দিন- তাসুয়া
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ১০:০৯বিশ্বের বিভিন্ন দেশের মতো ইরানেও আজ (সোমবার) পালিত হচ্ছে শোকাবহ মহররম মাসের নবম দিন বা তাসুয়া। কারবালার ময়দানে খোদাদ্রোহী এজিদ বাহিনীর হাতে বেহেশতের যুবকদের সর্দার ইমাম হোসেইন (আ.)’র শাহাদাতের আগের দিন এটি।
-
শহীদ আলী আসগর (আ.) স্মরণে ইরানে দুধের শিশুদের মিছিল
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১৬:১৩প্রতিবছরের মতো এবারও মহররমের প্রথম শুক্রবারকে ইরানে 'আন্তর্জাতিক আলী আসগর (আ.)' দিবস হিসেবে পালিত হয়েছে। কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হজরত হোসেইন (আ)-এর ছয় মাসের শিশু হজরত আলী আসগর স্মরণে এ দিবস পালন করা হয়।
-
‘নবীজির পথে চলতে প্রয়োজনে নিজকে এবং শিশুকে উৎসর্গ করতে দ্বিধা করবো না’
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ০৮:৫৯শোকের মাস মহরমের প্রথম শুক্রবার কারবালার সর্ব কনিষ্ঠ শহীদ শিশু হজরত আলী আসগরের সম্মানে ইরানের রাজধানী তেহরানে হুসাইনি শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছোট ছোট শিশু নিয়ে এতে অংশ নেন লাখো মা। তারা বলেছেন, রাসূল (স)’র পথে চলতে গিয়ে প্রয়োজনে নিজকে এবং শিশুকে উৎসর্গ করতে দ্বিধা করবেন না।
-
ঘটনাবহুল পয়লা মহররম
সেপ্টেম্বর ০১, ২০১৯ ১৫:৫১পয়লা মহররম ইতিহাসে ঘটেছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। যেমন, হযরত ইদ্রিস নবীর (আ.) জান্নাত গমন, হযরত জাকারিয়া (আ)'র দোয়া কবুল হওয়া, মক্কায় কাফের নেতাদের পক্ষ থেকে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এবং তাঁর অনুসারীদের ওপর অর্থনৈতিক ও সামাজিক অবরোধ আরোপের মত কয়েকটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা।