• মতপার্থক্য নিরসনের প্রয়োজনে সৌদি সফরে যেতে প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    মতপার্থক্য নিরসনের প্রয়োজনে সৌদি সফরে যেতে প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ২২, ২০১৯ ০৩:১১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সঙ্গে তার দেশের মতপার্থক্য নিরসনের লক্ষ্যে আলোচনা করতে প্রয়োজনে রিয়াদ সফরে যেতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, ইয়েমেন সংকট সমাধানের ব্যাপারে যেকোনো উদ্যোগকে স্বাগত জানাবে তেহরান। ইরানের সরকার ও জনগণ যেকোনো পরিস্থিতিতে ইয়েমেনের জনগণের পাশে থাকবে বলেও তিনি মন্তব্য করেছেন।

  • সিরিয়া পরিস্থিতি নিয়ে চাভুসওগ্লুর সঙ্গে কথা বললেন জারিফ

    সিরিয়া পরিস্থিতি নিয়ে চাভুসওগ্লুর সঙ্গে কথা বললেন জারিফ

    অক্টোবর ১৯, ২০১৯ ০৩:৩১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিশেষ করে সিরিয়ার উত্তরাঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ ওই টেলিফোনালাপের এ তথ্য জানিয়েছে।

  • শান্তি প্রচেষ্টা  চালানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানালেন জাওয়াদ জারিফ

    শান্তি প্রচেষ্টা চালানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানালেন জাওয়াদ জারিফ

    অক্টোবর ১৬, ২০১৯ ০৭:০৮

    পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে ইমরান খানের সাম্প্রতিক ইরান সফরের কথা উল্লেখ করে তিনি ওই ধন্যবাদ জানান।

  • সিরিয়ায় সামরিক আগ্রাসন বন্ধ করুন: তুরস্কের প্রতি ইরানের আহ্বান

    সিরিয়ায় সামরিক আগ্রাসন বন্ধ করুন: তুরস্কের প্রতি ইরানের আহ্বান

    অক্টোবর ১৬, ২০১৯ ০৪:৪৭

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তুরস্ককে সিরিয়ায় সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে লিখেছেন, সিরিয়ায় সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। জারিফ আরো লিখেছেন, আদানা চুক্তি অনুযায়ী এ সমস্যার সমাধান করতে হবে এবং মানবিকতা বিষয়ক আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে হবে।

  • ইরানি তেল ট্যাংকারে হামলার সঙ্গে এক বা একাধিক দেশ জড়িত: পররাষ্ট্রমন্ত্রী

    ইরানি তেল ট্যাংকারে হামলার সঙ্গে এক বা একাধিক দেশ জড়িত: পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ১৫, ২০১৯ ১২:৩৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের তেল ট্যাংকারে হামলার সঙ্গে এক বা একাধিক দেশ জড়িত রয়েছে।

  • ইরানি জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

    ইরানি জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ১২, ২০১৯ ০৩:০৫

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা ইরানি জনগণের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। কাজেই এ নিষেধাজ্ঞার মাধ্যমে প্রকারান্তরে ইরানি জনগণের ওপর যুদ্ধের বোঝা চাপিয়ে দিয়েছে ওয়াশিংটন।

  • ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল: জারিফ

    ইরানি জাতির বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল: জারিফ

    অক্টোবর ০৯, ২০১৯ ১৩:৪৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তার দেশের জনগণের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার ফলে দেশের বেসামরিক লোকজনের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।

  • সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য তুর্কি অভিযানের বিরোধিতা করল ইরান

    সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য তুর্কি অভিযানের বিরোধিতা করল ইরান

    অক্টোবর ০৮, ২০১৯ ০৩:০৯

    সিরিয়ার উত্তরাঞ্চলে এতদিন আমেরিকার মদদপুষ্ট কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্ক যে সেনা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সে বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।মার্কিন সরকার এতদিন কুর্দি বিদ্রোহীদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে আসলেও সম্প্রতি হঠাৎ নীতি পরিবর্তন করে এসব বিদ্রোহীকে তুর্কি বাহিনীর আগ্রাসনের মুখে অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছে।

  • ‘ইউরোপীয় দেশগুলোর পরমাণু সমঝোতা থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই’

    ‘ইউরোপীয় দেশগুলোর পরমাণু সমঝোতা থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই’

    অক্টোবর ০৭, ২০১৯ ০৩:১৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে যেসব ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতা সই করেছে তাদের পক্ষে আইনগতভাবে এ সমঝোতা ত্যাগ করা সম্ভব নয়।তিনি রোববার ইরানের পার্লামেন্ট অধিবেশনে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।

  • সৌদি আরবের নীতি পরিবর্তনকে সাদরে গ্রহণ করবে ইরান: জারিফ

    সৌদি আরবের নীতি পরিবর্তনকে সাদরে গ্রহণ করবে ইরান: জারিফ

    অক্টোবর ০৩, ২০১৯ ০৩:১৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি আরব যদি এক বাস্তবতা উপলব্ধি করে থাকে যে, বহিঃশক্তির কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় তাহলে সেদেশের নীতি পরিবর্তনের বিষয়ে সাদরে গ্রহণ করবে তেহরান। তিনি বুধবার রাজধানী তেহরানে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে তার দেশের এ অবস্থানের কথা ঘোষণা করেন।