-
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি গাজায় যুদ্ধবিরতির পথ দেখাতে পারে
নভেম্বর ২৯, ২০২৪ ১১:৪৭ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ নেতা বলেছেন, লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং হামাস নেতাদের মধ্যে সম্পূর্ণভাবে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রয়েছে এবং লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে।
-
দক্ষিণ লেবাননে ইসরাইলের ড্রোন হামলা, আহত তিনজন
নভেম্বর ২৮, ২০২৪ ১৫:২৩দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার একদিন পর এই ঘটনা ঘটলো।
-
গাজায় পরাজয় মেনে নিতে ইসরাইলের জন্য এটাই উপযুক্ত সময়
নভেম্বর ২৮, ২০২৪ ১৩:৫৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর গাজায় ইসরাইলের পরাজয় মেনে নেয়ার এখনই উপযুক্ত সময়।
-
লেবানন চুক্তি ইসরাইলের জন্য কৌশলগতভাবে লজ্জাজনক পরাজয়
নভেম্বর ২৮, ২০২৪ ১১:২৫ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার মধ্যদিয়ে প্রকৃতপক্ষে দখলদার ইসরাইলের কৌশলগত ও লজ্জাজনক পরাজয় ঘটেছে। হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমকে পাঠানো এক বার্তায় আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেছেন জেনারেল সালামি।
-
‘মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলের ইসরাইলি মতিভ্রম চুরমার হয়েছে’
নভেম্বর ২৮, ২০২৪ ০৮:২৬ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের সাথে দখলদার ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যকে বদলে দেয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। গতকাল (বুধবার) টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে হামাস একথা বলেছে।
-
আবার আগ্রাসন চালালে ইসরাইলকে কঠোর জবাব দেয়া হবে: হিজবুল্লাহ
নভেম্বর ২৮, ২০২৪ ০৬:৩২লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল আবার আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির হাজার হাজার সফল অভিযানে দিশেহারা হয়ে তেল আবিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হওয়ার পর বুধবার এ হুশিয়ারি দেয় প্রতিরোধ আন্দোলন।
-
ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে: লেবাননের প্রধানমন্ত্রী
নভেম্বর ২৮, ২০২৪ ০৭:১৫লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলতে হবে। তিনি বুধবার বৈরুতে এক বক্তৃতায় বলেন, “আমি যুদ্ধবিরতির চুক্তির পুরোপুরি বাস্তবায়ন চাই। সকল এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।”
-
লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান, হিজবুল্লাহর প্রতি সমর্থন
নভেম্বর ২৭, ২০২৪ ১৬:০৫লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের কথাও জানানো হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি এরইমধ্যে কার্যকর হয়েছে।
-
যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালো ইরান: লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসনের অবসান
নভেম্বর ২৭, ২০২৪ ১৬:০১পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর আগ্রাসনের অবসানের খবরকে স্বাগত জানিয়েছেন। লেবাননের সরকার, জাতি ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃঢ় সমর্থনের ওপর পুনরায় জোর দিয়েছেন।
-
‘ফিলিস্তিনিদের রক্ষা ও আঞ্চলিক শান্তির জন্য ইসরাইলের পতন চায় হামাস’
নভেম্বর ২৬, ২০২৪ ১৭:১৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের লেবানন প্রতিনিধি ও পলিটব্যুরোর সদস্য ওসামা হামদান বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের জন্য ইহুদিবাদী ইসরাইল সরকারের ধ্বংস চায়। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা দখলদারদের পতনের পথ প্রশস্ত করেছে।