-
ইউক্রেনের জ্বালানী স্থাপনাগুলোতে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা
ডিসেম্বর ১৭, ২০২২ ০৮:৫০ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানী স্থাপনাগুলোর ওপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ১০ মাস আগে রাশিয়ার বিশেষ অভিযান শুরু হওয়ার পর গতকালের এ হামলাকে ‘অন্যতম বড় হামলা’ বলে অভিহিত করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
-
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পার্সেল বোমা হামলায় রুশ কূটনীতিক আহত
ডিসেম্বর ১৭, ২০২২ ০৮:৪৫মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একজন রুশ কূটনীতিকের ওপর হামলার ঘটনায় ওই কূটনীতিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী বাঙ্গুইতে রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে ভ্লাদিস্লাব ইলিন এ খবর জানিয়েছেন।
-
যৌথ উদ্যোগে ১৫০ সিটের যাত্রীবাহী বিমান বানাবে ইরান ও রাশিয়া
ডিসেম্বর ১৬, ২০২২ ০৭:৫১রাশিয়া ও ইরান যৌথভাবে ৭০ থেকে ১৫০ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণ করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর দিয়েছেন ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মানতেকি।
-
ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র হবে বৈধ লক্ষ্যবস্তু: ক্রেমলিন
ডিসেম্বর ১৫, ২০২২ ০৯:৫৯রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে সেগুলো রুশ সেনাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
-
জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাব পাসের তীব্র নিন্দা জানাল রাশিয়া ও চীন
ডিসেম্বর ১৫, ২০২২ ০৬:০৩মার্কিন নেতৃত্বাধীন একটি প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা থেকে ইরানের সদস্যপদ বাতিলের তীব্র নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি সদস্যদেশ। ৫৪ সদস্যবিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল বা ‘ইকোসোক’ মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব পাস করে ওই কাউন্সিলে ইরানের সদস্যপদ বাতিল করে।
-
জেলেনস্কির প্রস্তাবের জবাব যেভাবে দিলেন দিমিত্রি পেসকভ
ডিসেম্বর ১৪, ২০২২ ০৬:২০আসন্ন ক্রিসমাসের মধ্যে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো বলেছে, ইউক্রেনের পুরো ভূখণ্ড যে আর দেশটির নিয়ন্ত্রণে নেই সে ‘বাস্তবতা’ এখন কিয়েভকে উপলব্ধি করতে হবে।
-
রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি সংক্রান্ত প্রমাণ নেই: আমেরিকা
ডিসেম্বর ১৪, ২০২২ ০৬:১২মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, রাশিয়া এই মুহূর্তে তার পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিয়েছে বলে কোনো প্রমাণ এই জোটের কাছে নেই। সেন্টার ফর স্ট্রাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেয়া এক বক্তব্যে এ কথা জানিয়েছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ।
-
শান্তির জন্য তিন শর্ত দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি
ডিসেম্বর ১৩, ২০২২ ১৪:১৮ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশ চলমান সংঘাতে একটা মীমাংসা করতে পারে যদি জি-সেভেন ও পশ্চিমা সমর্থকরা তিনটি পদক্ষেপ নিতে পারে।
-
আমেরিকা থেকে দেশে ফিরে ডানপন্থী রাজনীতিতে যোগ দিলেন ভিক্টর বুট
ডিসেম্বর ১৩, ২০২২ ১০:৩৯মার্কিন কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর ডানপন্থিতে রাজনীতিতে যোগ দিয়েছেন রাশিয়ার ব্যবসায়ী ভিক্টর বুট। রাশিয়া টুডে জানিয়েছে, ভিক্টর বুট ডানপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া বা এলডিপিআর-এ যোগ দিয়েছেন।
-
নতুন তেলের খনি আবিষ্কার করল তুরস্ক
ডিসেম্বর ১৩, ২০২২ ১০:০৫তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় একটি নতুন তেলের খনি আবিষ্কার করেছে। এ খনিতে ১৫ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান যার মূল্য ১২০০ কোটি ডলার।