-
বাংলাদেশে লকডাউন শুরু, কঠোর অবস্থানে প্রশাসন: ঢাকাফেরত মানুষ দুর্ভোগে
জুলাই ২৩, ২০২১ ১৪:০১মহামারী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল আজহা শেষে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে দেশব্যাপী ১৪ দিনের কঠোর বিধিনিষেধ বা লকডাউন। বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে আছে সেনাবাহিনী।
-
বাংলাদেশে কোভিড সংক্রমণ: হাসপাতালে ঠাঁই নেই, পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা
জুলাই ২২, ২০২১ ১৬:২২মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলিতে এখন করোনা রোগীর স্থান সংকুলান হচ্ছে না। শয্যা মিলছে না আইসিইউতে। অক্সিজেন সংকট তীব্র। বিশেষজ্ঞগণ আশংকা করছেন, আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠবে।
-
২৩ জুলাই থেকেই আবার দু’সপ্তাহের কঠোর লকডাউন: জনপ্রশাসনমন্ত্রী
জুলাই ২২, ২০২১ ০৮:৩৮ভয়াবহ করোনা সংক্রমণ ঠেকাতে আগামীকাল সকাল থেকে আরও দু’সপ্তাহের লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। পোশাক কারখানাসহ সব শিল্প-কারখানা বন্ধ রেখেই ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত।
-
বাংলাদেশে করোনা: টিকার ক্রয় নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
জুলাই ১৮, ২০২১ ১৪:০৫বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (রোববার) জানিয়েছেন, আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি। সেজন্য যত টিকা দরকার আমরা তা ক্রয় করব। কোনো মানুষ যেন ভ্যাকসিন নেওয়া থেকে বাদ না থাকে। এ ছাড়া করোনা পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, সেদিকেও দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
-
সরকার প্রতিষেধক টিকা সংগ্রহ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে: বিএনপি
জুলাই ১৮, ২০২১ ১২:৫৯বিশ্বব্যপী করোনা মহামারির মধ্যে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার প্রতিষেধক টিকা সংগ্রহ নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে আর লকডাউনের নামে করছে নির্মম তামাশা। গতরাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ তুলে ধরেন।
-
ঈদের ছুটি শেষে ১৪ দিনের দেশব্যাপী সর্বাত্মক লকডাউন: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
জুলাই ১৭, ২০২১ ১৩:৪৬ঈদ-উল-আজহার ছুটি শেষে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের ঘোষণা প্রসঙ্গে শিল্পমালিকগণ প্রধানমন্ত্রীর বরাবরে চিঠি পাঠিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, এ সময় শিল্পকারখানা বন্ধ রাখলে অর্থনীতিতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে, শিল্পমালিকদের আপত্তিকে উপেক্ষা করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন আজ শনিবার ( ১৭ জুলাই) গার্মেন্ট ও শিল্পকারখানা বন্ধের বিষয়ে সরকারের আগের সিদ্ধান্তই পুনরুল্লেখ করেছেন।
-
টিকা না পাওয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা: ঈদ পরবর্তী সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ার আশঙ্কা
জুলাই ১৪, ২০২১ ১৪:৩২বাংলাদেশে সর্বেশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৫২ জনে দাঁড়িয়েছে।
-
বাংলাদেশে করোনা: আরও ২১০ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজারের বেশি
জুলাই ১৪, ২০২১ ১৩:৪৬বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে।
-
করোনা নিয়ন্ত্রণে ওবায়দুল কাদেরের বক্তব্য এবং বিশ্লেষক প্রতিক্রিয়া
জুলাই ১৩, ২০২১ ১২:৫১বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, জনগণ ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চললে, মাস্ক ব্যবহার করলে লকডাউনের প্রয়োজন হয় না । আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন।
-
বাংলাদেশে ৮ দিন লকডাউন শিথিল, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার বিধিনিষেধ
জুলাই ১৩, ২০২১ ০৮:২৭বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।