• সিরিয়ায় মার্কিন হামলায় ২১ বেসামরিক ব্যক্তি নিহত

    সিরিয়ায় মার্কিন হামলায় ২১ বেসামরিক ব্যক্তি নিহত

    জুন ০৬, ২০১৭ ০৫:৫১

    সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ অধ্যুষিত রাকা শহরের কাছে মার্কিন বিমান হামলায় ২১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া, দামেস্ক বিরোধী একটি জঙ্গি গোষ্ঠী সিরিয়ার একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। দু’টি খবরই জানিয়েছে কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

  • আমেরিকাকে থামান: জাতিসংঘকে সিরিয়ার চিঠি

    আমেরিকাকে থামান: জাতিসংঘকে সিরিয়ার চিঠি

    জুন ০৪, ২০১৭ ১৯:৫১

    সিরিয়ায় কথিত সন্ত্রাস-বিরোধী অভিযানের নামে বেসামরিক নাগরিকদের হত্যা করা থেকে মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের বিরত রাখার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের প্রধানকে দেয়া আলাদা চিঠিতে রোববার এ আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • কয়েকদিনের মধ্যে রাকা মুক্ত করার অভিযান: ওয়াইপিজি

    কয়েকদিনের মধ্যে রাকা মুক্ত করার অভিযান: ওয়াইপিজি

    জুন ০৪, ২০১৭ ০৬:১৯

    উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নিয়ন্ত্রণে থাকা রাকা শহর মুক্ত করার লক্ষ্যে শিগগিরই বড় ধরনের অভিযান শুরু করা হবে বলে খবর দিয়েছে দেশটিতে তৎপর কুর্দি যোদ্ধারা।

  • খারাপ সময় পেছনে ফেলে এসেছি: বাশার আল-আসাদ

    খারাপ সময় পেছনে ফেলে এসেছি: বাশার আল-আসাদ

    জুন ০৪, ২০১৭ ০০:৪২

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশ ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পেছনে ফেলে এসেছে এবং বর্তমানে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তিনি উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর সাহসী লড়াইয়ের প্রশংসা করেছেন।

  • সিরিয়ার রাকায় আবারো মার্কিন বিমান হামলা: ৪৩ বেসামরিক ব্যক্তি নিহত

    সিরিয়ার রাকায় আবারো মার্কিন বিমান হামলা: ৪৩ বেসামরিক ব্যক্তি নিহত

    জুন ০৩, ২০১৭ ১২:০৪

    সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশে নতুন করে মার্কিন বিমান হামলায় অন্তত ৪৩ ব্যক্তি নিহত হয়েছে।

  • দায়েশের বহরে আবারো রুশ হামলা; পালাতে গিয়ে এবার ৮০ সন্ত্রাসী নিহত

    দায়েশের বহরে আবারো রুশ হামলা; পালাতে গিয়ে এবার ৮০ সন্ত্রাসী নিহত

    জুন ০১, ২০১৭ ১২:৫৬

    সিরিয়ার রাকা শহর থেকে পালমিরার দিকে পলায়নরত তাকফিরি দায়েশের তিনটি বড় ধরনের বহরে রুশ জঙ্গিবিমান থেকে বোমা বর্ষণ করা হলে অন্তত ৮০ সন্ত্রাসী নিহত হয়েছে।

  • ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক প্রমাণ করা যাবে না: রাশিয়া

    ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক প্রমাণ করা যাবে না: রাশিয়া

    জুন ০১, ২০১৭ ০০:৩১

    ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, রাশিয়ার সন্ত্রাস বিরোধী যুদ্ধে তেহরানের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

  • যুদ্ধজাহাজ থেকে আবারো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া

    যুদ্ধজাহাজ থেকে আবারো ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া

    মে ৩১, ২০১৭ ১২:৪০

    সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের কাছে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ যুদ্ধজাহাজ থেকে এ হামলা চালানো হয়।

  • ইদলিবে রাসায়নিক হামলায় আসাদের ভূমিকা নেই: পুতিন

    ইদলিবে রাসায়নিক হামলায় আসাদের ভূমিকা নেই: পুতিন

    মে ৩০, ২০১৭ ২০:০০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ় আস্থা ব্যক্ত বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশে গত এপ্রিল মাসে যে রাসায়নিক হামলা হয়েছে তাতে দেশটির সরকারি বাহিনীর কোনো ভূমিকা নেই। পুতিন বলেছেন, ওই ঘটনাকে অজুহাত করে পশ্চিমারা দামেস্কের ওপর চাপ অব্যাহত রাখার কৌশল অনুসরণ করছে মাত্র।

  • ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী সিরিয়ায় ঢুকে পড়ছে: দামেস্কের সায় রয়েছে

    ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী সিরিয়ায় ঢুকে পড়ছে: দামেস্কের সায় রয়েছে

    মে ৩০, ২০১৭ ০৮:২২

    ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশত আল-শাআবির মুখপাত্র কারিম আনওয়ারি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য প্রয়োজনে তারা সিরিয়ার মাটিতে যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে। তবে সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে তিনি জানান।