-
‘আসাদকে সরাতেই সেনা পাঠিয়েছি’: এরদোগানের স্বীকারোক্তি
নভেম্বর ৩০, ২০১৬ ০৪:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতেই দেশটিতে সেনা পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার এরদোগান আঙ্কারায় বলেন, “আমরা (সিরিয়ায়) প্রবেশ করেছি অত্যাচারী আল-আসাদের শাসনের অবসান ঘটাতে যে নাকি দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে। অন্য কোনো কারণে আমরা সেদেশে প্রবেশ করিনি।”
-
সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কাতারের সমর্থনের নিন্দা জানাল দামেস্ক
নভেম্বর ২৯, ২০১৬ ০৫:২১সিরিয়ার বিদ্রোহীদের প্রতি কাতার নিজের সমর্থন পুনর্ব্যক্ত করে যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া বলেছে, এ সমর্থনের ফলে তাকফিরি মতবাদের বিস্তারে দোহা সরকারের ভূমিকার বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে।
-
আলেপ্পোয় কৌশলগত এলাকা সন্ত্রাসীদের হাতছাড়া; এটি সবচেয়ে বড় পরাজয়: অবজারভেটরি
নভেম্বর ২৮, ২০১৬ ১৫:৩৫সিরিয়ার আলেপ্পোর কৌশলগত জেলা আস-সাখুরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার টেলিভিশনের খবরে বলা হয়েছে, আস-সাখুর জেলাটি পুরোপুরি সন্ত্রাসীমুক্ত হয়েছে। এখন মাইন সরানোর কাজ চলছে।
-
'সিরিয়ায় সরকার পরিবর্তনের নীতি থেকে সরে আসবেন ট্রাম্প!'
নভেম্বর ২৮, ২০১৬ ১৪:১৫আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সিরিয়া যুদ্ধ বিশেষ করে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ভবিষ্যত এবং সিরিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের সম্ভাবনা আগের চেয়ে আরো বেড়েছে। এছাড়া, সিরিয়া বিষয়ে মার্কিন ভূমিকা এবং দেশটির চলমান সংঘাতে কি মাত্রায় জড়িত হওয়া উচিত সে ব্যাপারে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
-
সিরিয়ায় সামরিক উপস্থিতির খবর অস্বীকার করল মিশর
নভেম্বর ২৮, ২০১৬ ০৬:১০একটি আরবি দৈনিক সিরিয়ায় মিশরের সেনা উপস্থিতির যে খবর দিয়েছিল তা অস্বীকার করেছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, “এ ধরনের কাজ যারা করে এটি তাদের কল্পনাশক্তির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।”
-
সিরিয়ায় ৫ লাখ শিশু মানবেতর জীবন যাপন করছে: ইউনিসেফ
নভেম্বর ২৭, ২০১৬ ১৪:৫৫সিরিয়ায় ১৬টি অবরুদ্ধ এলাকায় প্রায় ৫ লাখ শিশু মানবেতর জীবন যাপন করছে বলে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে। বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা গত পাঁচ বছর ধরে সিরিয়ার বিভিন্ন এলাকায় পাশবিক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে।
-
‘রাশিয়াকে আবার নোজেহ ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে ইরান’
নভেম্বর ২৭, ২০১৬ ০৫:০৬ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, প্রয়োজনে রাশিয়াকে আবার তার দেশের নোজেহ বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে। শনিবার স্বেচ্ছাসেবী বাহিনীর জওয়ানদের এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি একথা জানান।
-
সিরিয়ার সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত আবারো পেল রুশ বাহিনী
নভেম্বর ২৫, ২০১৬ ০৯:৫৬সিরিয়ার বেসামরিক মানুষের বিরুদ্ধে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত আবারো পেয়েছে রাশিয়ার রাসায়নিক অস্ত্র প্রতিরক্ষা ইউনিট। সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।
-
সিরিয়ায় নিহত হলো মার্কিন ১ সেনা
নভেম্বর ২৫, ২০১৬ ০৬:৩৪সিরিয়ায় এক মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিনিরা যখন থ্যাংকসগিভিং ডে পালন করছে তখন সেনাটি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
-
'পূর্ব আলেপ্পোর আরো গভীরে ঢুকে পড়েছে সিরিয় বাহিনী'
নভেম্বর ২৩, ২০১৬ ১২:৫৬সিরিয়ার সেনাবাহিনী দেশটির গোলযোগপূর্ণ পূর্ব আলেপ্পোর আরো ভেতরে ঢুকে পড়েছে বলে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। উগ্র জঙ্গিদের কাছ থেকে এলাকাটি পুনরুদ্ধার করতে বড় ধরণের অভিযান শুরু করার পর সিরিয় বাহিনীর এ সাফল্যের খবর এল।