-
বাংলাদেশে সর্বশেষ করোনা পরিস্থিতি: ১ দিনে মৃত ৩৮, আক্রান্ত ২ হাজার ৫২০
জুলাই ২৫, ২০২০ ১১:২১বাংলাদেশে করোনাভাইরাসে একদিনের ব্যবধানে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৫২০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন। আজ (শনিবার) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।