বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স খুঁজতে ডুবোজাহাজ নামাল মিশর
ভূমধ্যসাগরে বিধ্বস্ত ইজিপ্ট এয়ারের ফ্লাইট ৮০৪’এর ব্ল্যাকবক্স খুঁজে বের করা জন্য ডুবোজাহাজ মোতায়েন করেছে মিশর। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি রোববার এ ঘোষণা দিয়েছেন।
প্যারিস থেকে কায়রো ফেরার পথে ৬৬ জন আরোহী নিয়ে মিশরের আকাশসীমায় রহস্যজনক ভাবে বিধ্বস্ত হয় ফ্লাইট ৮০৪। তল্লাসি চালিয় এ পর্যন্ত বিধ্বস্ত বিমানের লাইফ জ্যাকেট, চেয়ার, হতভাগ্য যাত্রীদের মালপত্র এবং দেহের খণ্ডিত অংশ পাওয়া গেলেও এখনো বিমান পেছনের অংশ বা ব্ল্যাকবক্স ফ্লাইট ডাটা এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা সম্ভব হয় নি। বিমানটি কেনো বিধ্বস্ত হয়েছে তা বের করতে সহায়তা করবে ব্ল্যাকবক্স।
মিশরের সামরিক বাহিনী বলেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ আলেকজান্দ্রিয়া ২৯০ কিলোমিটার উত্তরে পাওয়া গেছে। তল্লাসির জন্য যে ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে তা সাগরের তিন হাজার ফুট গভীর পর্যন্ত যেতে পারবে বলে মিশরের টিভি জানিয়েছে।
এদিকে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে জল্পনা-কল্পনা না করার জন্য সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী শরিফ ফাথি।#
পার্সটুডে/মূসা রেজা/২২