বাশারকে সরে যাওয়ার আহ্বান আবারো জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আস-জুবাইর আবারো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আসাদকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে আসাদকে অবশ্যই ক্ষমতা ত্যাগ করতে হবে।
মস্কোয় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ দাবি জানান আস-জুবাইর। রাশিয়ার সঙ্গে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি’র প্রতিনিধিদের বৈঠকে যোগ দেয়ার জন্য মস্কো গেছেন তিনি। তিনি দাবি করেন, আসাদের বিষয়ে রিয়াদের অবস্থানের কোনো পরিবর্তন হয় নি। রাজনৈতিক পরিবর্তন শুরুর জন্য যত দ্রুত সম্ভব আসাদকে ক্ষমতা ছাড়তে হবে বলে দাবি করেন তিনি।
এ সফরের সময়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়া সংকট নিয়ে আলোচনার জন্য এ সাক্ষাৎ করেন তিনি। এ সাক্ষাতের সময় ল্যাভরভ বলেন, সিরিয়ার জনগণই কেবলমাত্র তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। আন্তর্জাতিক কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণে দেশটিতে নির্বাচন হতে হবে বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৭