আগামী যুদ্ধে ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে হতবাক হবে ইসরাইল: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i108408-আগামী_যুদ্ধে_ক্ষেপণাস্ত্রের_নিখুঁত_আঘাতে_হতবাক_হবে_ইসরাইল_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত আঘাতে হতবাক হয়ে যাবে দখলদার ইসরাইল। এ কথা বলেছেন এই সংগঠনের সামরিক শাখা কাস্সাম ব্রিগেডস'র গাজা শাখার কমান্ডার ইজ্জাদ্দিন আল হাদ্দাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০২২ ১০:২৯ Asia/Dhaka
  • হামাসের কাস্সাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র
    হামাসের কাস্সাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত আঘাতে হতবাক হয়ে যাবে দখলদার ইসরাইল। এ কথা বলেছেন এই সংগঠনের সামরিক শাখা কাস্সাম ব্রিগেডস'র গাজা শাখার কমান্ডার ইজ্জাদ্দিন আল হাদ্দাদ।

তিনি এক ভিডিও বার্তায় আরও বলেছেন, আগামীতে যে যুদ্ধ হবে তাতে তাদের ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুলতা, ক্ষিপ্রতা ও প্রভাব সবাই দেখতে পাবে এবং দখলদার ইসরাইল তা দেখে বিস্মিত হবে।

ইজ্জাদ্দিন আল হাদ্দাদ বলেন, শত্রুরা ভালো কোনো পরিণতি দেখবে না। এটা সর্বজ্ঞ আল্লাহর প্রতিশ্রুতি। আমরা পবিত্র ভূখণ্ডে প্রবেশ করব। আমরা আসছি।

এমন সময় কাস্সাম ব্রিগেডের এই কমান্ডারের মন্তব্য প্রকাশিত হয়েছে যখন আগামী রোববার আল-কুদসে পতাকা মিছিল করার পরিকল্পনা ঘোষণা  করেছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এই মিছিলের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। 

এদিকে, গাজার প্রতিরোধ সংগঠনগুলোর একটি সূত্র জানিয়েছে, তেল আবিব মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজা ভিত্তিক সংগঠনগুলোর কাছে এই বার্তা পাঠিয়েছে যে পতাকা মিছিলের সময় ইহুদি উপশহরবাসীরা উসকানিমূলক কোনো তৎপরতা চালাবে না।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।