ইসরাইলি বাহিনীকে পরাজিত ও অপমানিত করা সম্ভব: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i111576-ইসরাইলি_বাহিনীকে_পরাজিত_ও_অপমানিত_করা_সম্ভব_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের সাম্প্রতিক বর্বরোচিত হামলা প্রকাশ্য আগ্রাসন ও অপরাধযজ্ঞ ছাড়া আর কিছু নয়।তিনি শনিবার রাতে শোকাবহ মহররম উপলক্ষে এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, এবারের আগ্রাসনের কোনো ব্যাখ্যা তেল আবিবের কাছে নেই কারণ এবং গাজা উপত্যকা থেকে আগে হামলা চালানো হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৭, ২০২২ ০৪:৩৪ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনীকে পরাজিত ও অপমানিত করা সম্ভব: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা উপত্যকার ওপর ইসরাইলের সাম্প্রতিক বর্বরোচিত হামলা প্রকাশ্য আগ্রাসন ও অপরাধযজ্ঞ ছাড়া আর কিছু নয়।তিনি শনিবার রাতে শোকাবহ মহররম উপলক্ষে এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, এবারের আগ্রাসনের কোনো ব্যাখ্যা তেল আবিবের কাছে নেই কারণ এবং গাজা উপত্যকা থেকে আগে হামলা চালানো হয়নি।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “যেকোনো মুক্তমনা ব্যক্তি ইসরাইলের এই আগ্রাসনের নিন্দা জানাবে; কিন্তু বহু আরব দেশ আজ নীরব।যেকোনো সময়, যেকোনো স্থানে ও যেকোনো পদ্ধতিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ আন্দোলনগুলোর রয়েছে। কিন্তু ইহুদিবাদীদের সন্ত্রাসী আচরণের সামনে নীরবতা পালন করলে তাদের সন্ত্রাসবাদ আরো বেড়ে যাবে।”

নাসরুল্লাহ বলেন, লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো প্রমাণ করেছে, ইসরাইলি বাহিনীকে পরাজিত ও অপমানিত করা সম্ভব। হিজবুল্লাহর মহাসচিব আরো বলেন, “ইহুদিবাদী শত্রুদের হিসাব-নিকাশ সব সময় ভুল প্রমাণিত হয়েছে। তারা ফিলিস্তিনকে হুমকি দেয় অথচ তাদের মূল টার্গেট লেবানন। আমরা গাজা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারা যদি ভেবে থাকে আমরা তাদের ভয়ে ভীত তাহলে তারা ভুল করবে।”

হিজবুল্লাহর মহাসচি বলেন, “প্রতিরোধ আন্দোলনগুলো অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী। ইসলামি জিহাদ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে প্রমাণিত হয়েছে, ইসরাইলি আগ্রাসন আর কখনও মুখ বুজে সহ্য করবে না নির্যাতিত ফিলিস্তিনি জনগণ।”#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।