দক্ষিণাঞ্চল ইসরায়েলিদের জন্য নরক; ১৯ অভিযানে হিজবুল্লাহর বিধ্বংসী আঘাত
https://parstoday.ir/bn/news/west_asia-i159440-দক্ষিণাঞ্চল_ইসরায়েলিদের_জন্য_নরক_১৯_অভিযানে_হিজবুল্লাহর_বিধ্বংসী_আঘাত
পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ১৯টি অভিযানের মাধ্যমে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক ঘাঁটি ও অবস্থানগুলোকে ব্যাপকভাবে ধ্বংস করেছে।
(last modified 2026-05-17T05:00:49+00:00 )
মে ১৭, ২০২৬ ১০:২২ Asia/Dhaka
  • দক্ষিণাঞ্চল ইসরায়েলিদের জন্য নরক; ১৯ অভিযানে হিজবুল্লাহর বিধ্বংসী আঘাত

পার্সটুডে- লেবাননের হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ১৯টি অভিযানের মাধ্যমে দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক ঘাঁটি ও অবস্থানগুলোকে ব্যাপকভাবে ধ্বংস করেছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ বাহিনীর অপারেশন রুম এক বিস্তারিত বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকা এবং দক্ষিণ ফ্রন্টের গভীর অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান এবং সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ১৯টি ধারাবাহিক সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

এসব অভিযানে ড্রোন হামলা, ভারী আর্টিলারি গোলাবর্ষণ এবং ধারাবাহিক বিস্ফোরক ফাঁদের বিস্ফোরণ অন্তর্ভুক্ত ছিল, যা দখলদারদের ব্যাপক ক্ষতির কারণ হয়েছে।

প্রতিরোধ যোদ্ধারা আত্মঘাতী ড্রোন এবং আক্রমণাত্মক কোয়াডকপ্টার ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনীর সহায়ক সরঞ্জামগুলোর ওপর লক্ষ্যভিত্তিক ও প্রাণঘাতী আঘাত হেনেছে।#

পার্সটুডে/এস এ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।