লেবাননের এক ইঞ্চি ভূখণ্ডও ইসরাইলের দখলে থাকবে না: হিজবুল্লাহ
-
শেখ নাঈম কাসেম
পার্সটুডে- লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর নির্ভর করে প্রতিরোধ বাহিনী তাদের অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখেছে এবং বিভেদ সৃষ্টির জন্য শত্রুর সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
তিনি আরো বলেছেন, হিজবুল্লাহর বর্তমান পদ্ধতি “কৌশলগত নীরবতা ও অস্পষ্টতা”-র ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যাতে শত্রু তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পূর্বাভাস দিতে না পারে।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, কারবালা ও আশুরার আদর্শ থেকে অনুপ্রাণিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা ঘোষণা করছি যে, আমাদের বিবেচনায় আত্মসমর্পণ নামে কোনো কিছু নেই। ১৫ মাসের কৌশলগত ধৈর্যের পর প্রতিরোধ ২ মার্চ থেকে সামরিক যুদ্ধের পর্যায়ে প্রবেশ করেছে এবং আর কখনোই এর আগের অবস্থায় ফিরে যাবে না।
তিনি আরো বলেন, বর্তমানে হিজবুল্লাহকে ধ্বংস করার প্রকল্প ব্যর্থ হয়েছে, ইসরায়েলের পরিকল্পনাগুলো অচলাবস্থায় পড়েছে এবং চূড়ান্ত বিজয় বলতে লেবাননের ভূখণ্ড থেকে দখলদার বাহিনীকে সম্পূর্ণ ও স্থায়ীভাবে বিতাড়িত করাকেই বোঝায়।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।