নেতানিয়াহুর বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী
-
• ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক
পার্সটুডে- সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী "বেনিয়ামিন নেতানিয়াহু"-র মন্ত্রিসভার বিরুদ্ধে কঠোর আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছেন।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, "এহুদ বারাক" বর্তমান রাজনৈতিক ধারার বিরুদ্ধে কঠো আন্দোলন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বর্তমান মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছেন।
সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে মন্ত্রিসভার অস্বীকৃতি কেবল একটি আইনি বিবাদ নয়, বরং এটি এমন একটি মন্ত্রিসভার পক্ষ থেকে ইসরায়েল এবং এর সাংবিধানিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যাদের বিষয়াদি পরিচালনার যোগ্যতা ও দক্ষতা নেই।
বারাক অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার ভবিষ্যতের উপর এই বিবাদের গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেছেন।
বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন বিভিন্ন স্তরের ব্যর্থতার কারণে, বিশেষ করে ইসরায়েলি মন্ত্রিসভার দ্বারা অঞ্চলজুড়ে উস্কে দেওয়া যুদ্ধগুলোর প্রতিকূল ফলাফলের ফলে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি শাসনের অভ্যন্তরে তীব্র সংঘাত দেখা দিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।