পশ্চিমারা বেসামরিক লোকদের নয়, সন্ত্রাসীদের রক্ষায় বেশী উদ্বিগ্ন: আসাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i28252-পশ্চিমারা_বেসামরিক_লোকদের_নয়_সন্ত্রাসীদের_রক্ষায়_বেশী_উদ্বিগ্ন_আসাদ
পশ্চিমা সরকারগুলো তার দেশের বেসামরিক লোকদের নয়, বরং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের রক্ষা করতেই বেশী উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৬ ১৮:০৩ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
    প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

পশ্চিমা সরকারগুলো তার দেশের বেসামরিক লোকদের নয়, বরং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের রক্ষা করতেই বেশী উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

প্রেসিডেন্ট আসাদ বলেন, "সন্ত্রাসীরা যখন বেসামরিক লোকদের হত্যায় লিপ্ত হয় বা পালমিরায় হামলা চালায় এবং মানুষের ইতিহাস-ঐতিহ্য ধ্বংস করে তখন পশ্চিমা সরকারগুলোকে উদ্বিগ্ন হতে দেখা যায় না।" পালমিরা পতনে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো নিরব ভূমিকা পালন করছে, অথচ সন্ত্রাসীরা আলেপ্পোতে পরাজিত হওয়ায় তারা এখন কেন প্রতারণতার আশ্রয় নিচ্ছে? -এ ব্যাপারে আসাদকে প্রশ্ন করা হলে এর উত্তরে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, "আমরা যখন উগ্র সন্ত্রাসীদের কবল থেকে আলেপ্পো মুক্ত করি তখনি পশ্চিমা কর্মকর্তারা এবং তাদের সমর্থনপুষ্ট সংবাদ মাধ্যমগুলো সেখানকার বেসামরিক ব্যক্তিদের রক্ষার জন্য মায়া কান্না শুরু করে দেয়। কিন্তু যদি বিপরীত ঘটনা ঘটে এবং সন্ত্রাসীরা বেসামরিক ব্যক্তিদের হত্যা করে সেক্ষেত্রে তাদেরকে কমই উদ্বিগ্ন হতে দেখা যায়।" আলেপ্পো বিজয় নিয়ে পশ্চিমা সরকারগুলোর বিবৃতির কোনো মূল্য নেই বলে জানান আসাদ।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪